মোহাম্মদ হানিফ ফেনী সদর প্রতিনিধি
চট্টগ্রাম বিভাগের সাত জেলার বিচারাধীন আসামিদের রাখা হবে এখানে ফেনী, ১ নভেম্বর: দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে ফেনী জেলা কারাগার-২-এর কার্যক্রম পুনরায় শুরু হচ্ছে। বিশেষায়িত এই কারাগারটি মূলত চট্টগ্রাম বিভাগের সাতটি জজকোর্টে বিচারাধীন মামলার আসামিদের রাখার জন্য ব্যবহৃত হবে।আজ প্রথম দিনে চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে মোট ১৮০ জন আসামিকে ফেনী জেলা কারাগার-২-এ স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন জেলসুপার দিদারুল আলম।তিনি জানান, “কারাগারের পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু করতে ইতোমধ্যে জেলসুপার, জেলার, মেডিকেল অফিসার ও ডেপুটি জেলারসহ ৭০ জন কর্মকর্তা-কর্মচারীকে পদায়ন করা হয়েছে। পর্যায়ক্রমে আরও ৮৮ জনকে পদায়ন করা হবে।ফেনী জেলা কারাগার-২ চালু হলে চট্টগ্রাম বিভাগের কারাগারগুলোতে অতিরিক্ত চাপ কমবে এবং বিচারাধীন মামলাগুলোর কার্যক্রম আরও সুচারুভাবে পরিচালনা করা সম্ভব হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।