প্রভাতী প্রতিবেদন
আজ নড়াইল জেলার আউড়িয়া ইউনিয়নের চৌগাছা গ্রামে ভিক্টোরিয়া স্পেশালাইজড হাসপাতাল এর উদ্যোগে একটি বিনামূল্যের মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত এ ক্যাম্পে ১২ জন বিশেষজ্ঞ চিকিৎসক সাধারণ জনগণের বিভিন্ন রোগ নির্ণয় ও চিকিৎসা সেবা প্রদান করেন।
পুরো ক্যাম্পটি সফলভাবে সম্পন্ন করতে সামাজিক সংগঠন “চলো পাল্টাই”-এর সদস্যরা সার্বিকভাবে ভলেন্টিয়ারিং ও ব্যবস্থাপনা সহযোগিতা প্রদান করেছেন।এ ধরনের উদ্যোগ গ্রামের সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় সহজপ্রাপ্যতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।