মিজানুর রহমান
ঈশ্বরদী প্রতিনিধি
পাবনার ঈশ্বরদীতে প্রাইভেট কারের ধাক্কায় বাদশা প্রামাণিক নামে এক বাইসাইকেল আরোহির মৃত্যু হয়েছে। সকালে ঢাকা- কুষ্টিয়া মহাসড়কে নওদাপারা দোতলা মসজিদের সামনে এ দুঘটনা ঘটে।নিহত বাইসাইকেল আরোহী বাদশা উপজেলা সলিমপুর ইউনিয়নের চরমিরকামারি মাথাল পাড়া এলাকার মৃত রুমা প্রামাণিক এর ছেলে।পাকসি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এজাজ আহমেদ জানান,, সাইকেল চালিয়ে রাস্তা পারাপারের সময় দাশুড়িয়া মুখি একটি দৃতগতির প্রাইভেট কার এসে ওই ব্যক্তি কে ধাক্কা দেয়,এতে সাইকেল চালক বাদশা প্রামাণিক রাস্তায় ছিটকে পরে গুরুতর আহত হয়।খবর পেয়ে তাকে দৃত উদ্ধার করে সাস্থকমপ্লেক্স এ ভর্তি করেন হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা।
পরে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাইসাইকেল আরোহী বাদশা প্রামাণিক। দুঘটনার পরপরি প্রাইভেট কার ফেলে চালক পালিয়ে গেলে তাকে আটক করা সম্ভব হয়নি।