লিয়াকত আলী ডিমলা
নীলফামারীর ডিমলা উপজেলার তিস্তা ব্যারেজ সংলগ্ন এলাকায় আজ সকালে দেখা মিলেছে এক বিশাল আকৃতির অজগর সাপের। স্থানীয়রা খবর দিলেও বনবিভাগ কোনো পদক্ষেপ না নেওয়ায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছেন।সকালে কয়েকজন জেলে তিস্তা নদীর পাড়ে মাছ ধরতে গিয়ে ঝোপের ভেতর অচল অবস্থায় থাকা অজগরটিকে দেখতে পান। তারা সঙ্গে সঙ্গে বনবিভাগে ফোন করলেও দীর্ঘক্ষণ কোনো সাড়া মেলেনি। পরে স্থানীয় যুবকরা মিলে অজগরটিকে নিরাপদ স্থানে সরিয়ে রাখেন।
স্থানীয় বাসিন্দা জাকির হোসেন বলেন,“আমরা তিনবার ফোন দিছি, কিন্তু কেউ আসে নাই। শেষে আমরা নিজেরাই সাপটা ধরলাম পরে ছেড়ে দিলাম।অজগরটির দৈর্ঘ্য ছিল প্রায় ১৫ ফুট। এলাকাবাসীর ধারণা, এটি খাবারের খোঁজে নদীর পাড়ে চলে এসেছিল।তবে বনবিভাগের দেরি ও অবহেলার কারণে গ্রামবাসীর মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে।এলাকাবাসীর দাবি, “বন্যপ্রাণী রক্ষা করতে হলে প্রশাসন ও বনবিভাগকে আরও দ্রুত ব্যবস্থা নিতে হবে।”