1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
তিন দফা দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলার গণসমাবেশ অনুষ্ঠিত - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
সর্বশেষ :
কালকিনিতে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ তিনজন আটক যশোরের শার্শা উপজেলা ও বেনাপোল কর্মরত সাংবাদিকদের সাথে নির্বাচনী মত বিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াত প্রার্থী ড. মিজানুর রহমানের ৫৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা রাজিবপুরে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো জনতার ঢল মানিকগঞ্জ জেলা জাসাসের উদ্যোগে সাটুরিয়া উপজেলায় রিতা’র নির্বাচনী প্রচারণা তুঙ্গে মায়ানমারগামী অ/বৈ/ধ সিমেন্ট পাচার ব্যর্থ, সেন্টমার্টিন উপকূলে কোস্ট গার্ডের হাতে আ/ট/ক ১০ রহনপুর পৌরসভায় আমিরে জামায়াত ডাক্তার শফিকুর রহমান আগমন উপলক্ষে গণ মিছিল অনুষ্ঠিত। যশোর-১ শার্শা উপজেলার অন্তর্গত ১০নং শার্শা সদর ইউনিয়নের নাভারন ডিগ্রীকলেজ মাঠে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত। কোন চাঁদাবাজ ও দূর্নীতিবাজ এর স্থান হবে না ঠাকুরগাঁওয়ে সাতক্ষীরা -১ আসনে কলারোয়া এবং তালা বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষের নির্বাচনের আলোচনা জনগণ নেতা কর্মী মুখরীত।

তিন দফা দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলার গণসমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার,ইমন রহমান
  • প্রকাশিত: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৫৫ বার পড়া হয়েছে
94

স্টাফ রিপোর্টার,ইমন রহমান

আজ ১৩ সেপ্টেম্বর ২০২৫ ইং রোজ শনিবার পিআর পদ্ধতির নির্বাচন, গণহত্যার বিচার ও প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কারের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলার উদ্যোগে ঐতিহাসিক গণ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই। তিনি তার বক্তব্যে বলেন; জুলাইয়ে ছাত্র-জনতা রক্ত দিয়েছে একটি কল্যাণময়ী রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে এবং বৈষম্য দূর করে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণের লক্ষ্যে। অভ্যুত্থান পরবর্তী সময়ে যদি বৈষম্য দূর করতে না পারি ইনসাফ প্রতিষ্ঠা করতে না পারি তাহলে শহীদদের রক্তের সাথে গাদ্দারি হবে। জুলাই শহীদদের প্রত্যাশা পূরণে আগামী জাতীয় সংসদ নির্বাচনে পিআর পদ্ধতি ছাড়া বিকল্প কোন পথ নেই।

তিনি তার বক্তব্যের শেষাংশে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলার ৪টি সংসদীয় আসনের প্রার্থীদের জনসম্মুখে পরিচয় করিয়ে দেন। ভোলা ১ আসনে মাওলানা ওবায়দুর রহমান বিন মোস্তফা, ভোলা ২ আসনে মুফতি রেজাউল করিম বোরহানি, ভোলা ৩ আসনে মাওলানা মোসলেহ উদ্দিন ভোলা ৪ আসনে প্রফেসর আলহাজ্ব কামাল উদ্দিন এর পক্ষে তিনি ভোলা বাসীর কাছে ভোট-সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তরের সভাপতি মাওলানা আতাউর রহমান মমতাজী এর সভাপতিত্বে ও ভোলা জেলা উত্তরের সেক্রেটারি মাওলানা তরিকুল ইসলাম তারেক ও দক্ষিণের সেক্রেটারি মাওলানা আব্বাস উদ্দিনের সঞ্চালনায় উক্ত গণ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওঃ সিরাজুল ইসলাম,কেন্দ্রীয় শুরা সদস্য মাওলানা মামুনুর রশিদ খান, কেন্দ্রীয় সূরা সদস্য আলহাজ্ব আলাউদ্দিন তালুকদার ও ভোলা জেলা দক্ষিণ শাখার সভাপতি মুফতি নুরুদ্দিন সহ প্রমুখ নেতৃবৃন্দ।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলা ভোলা সদর থানার সভাপতি মাওলানা কামাল হোসেন জেলা সভাপতি মাস্টার জাকির হোসেন, গণধিকার পরিষদের ভোলা জেলা সভাপতি আতিকুর রহমান, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ভোলা জেলা সমন্বয় কমিটির সদস্য মীর মোশারেফ অমি, খেলাফত মজলিস জেলার সভাপতি মাওলানা মাকসুদুর রহমান সহ ফ্যাসিবাদ বিরোধী অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বোস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট