শেখ আল আমিন হোসেন সাতক্ষীরাঃ
তালা উপজেলা প্রেসক্লাবের আয়োজনে, সুন্দরবন ও কয়রার বিভিন্ন দর্শনীয় স্থানে দিনব্যাপী ভ্রমণ, মতবিনিময়, লাঞ্চ ও খেলাধুলার আয়োজন অনুষ্ঠিত হয়েছে।
সুন্দরবন, কয়রা সাস, ফিশারিজ ইকো ট্যুরিজম, বজবজা ও কাশিয়াবাদ ফরেস্ট ক্যাম্প ও সুন্দরবন এলাকা পরিদর্শন করা হয়।
সকালে তালা উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যরা সুন্দরবনের উদ্দেশ্যে প্রকৃতির মনোরম পরিবেশ দেখার উদ্দেশ্যে প্রথমে কয়রা সাস ফিশারিজ ইকো ট্যুরিজমে পৌঁছে প্রথম যাত্রা বিরতী করা হয়, পরে সুন্দরবন ভ্রমণের উদ্দেশ্যে ও মহান আল্লাহ সৃষ্টির মনোরম দৃশ্য উপভোগ করার জন্য সুন্দরের উদ্দেশ্যে রওনা করা হয়। অত্যন্ত আনন্দঘন পরিবেশ ও মনোরম দৃশ্য সাংবাদিকগণ উপভোগ করেন, সুন্দরবন পরিদর্শন শেষে সাস Fisheries Eco Tourism–এর পরিচালিত স্থানে লাঞ্চ, আড্ডা ও বিনোদনের আয়োজন করা হয়। এতে অংশগ্রহণকারীরা প্রকৃতির সৌন্দর্য, নদীর বাতাস ও সবুজ পরিবেশে আনন্দঘন সময় কাটান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—
সভাপতি: সাংবাদিক মোঃ আকবর হোসেন
সিনিয়র সহ-সভাপতি: শামীম খান
সহ-সভাপতি: ফিরোজ হোসেন
সাধারণ সম্পাদক: কামরুজ্জামান মিঠু
যুগ্ম সাধারণ সম্পাদক: শাহীন আলম, মীর মিল্টন
সাংগঠনিক সম্পাদক: আব্দুল কুদ্দুস
সহ-সাংগঠনিক সম্পাদক: আতাউর রহমান
কোষাধ্যক্ষ: মুফতি এইচ এম এনামুল হক
প্রচার সম্পাদক: মোখলেছুর রহমান
ধর্ম বিষয়ক সম্পাদক: আল জাবালুল বান্না, গোলাম রাব্বানী, আলমগীর হোসেন, জহর হাসান সাগর, আবু সাঈদ, আরিফুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, জমির উদ্দিন, মিলন গোলদার, মোঃ রকিবুল ইসলাম ও তাপস সরকার।
পত্রিকা বিতরণকারী হিসেবে উপস্থিত ছিলেন:
মোঃ ওয়াহিদুল ইসলাম এবং মোঃ রফিকুল ইসলাম।
অনুষ্ঠানের খাদ্য ব্যবস্থাপনায় ছিলেন বাবুর্চি মোঃ আব্দুল আজিজ।
সুন্দরবনে আয়োজিত এই কর্মসূচির সার্বিক দায়িত্বে ছিলেন কয়রা সাস Fisheries Eco Tourism–এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এস এম সেলিম রেজা।
উল্লেখ্য, এই স্থানটি SASS Fisheries Eco Tourism–এর পরিচালক শেখ ইমান আলী কর্তৃক স্থাপিত। মনোমুগ্ধকর পরিবেশে ভ্রমণ শেষে খেলাধুলা, সাংস্কৃতিক পর্ব এবং আড্ডায় অংশ নেন সদস্যরা।
সদস্যরা জানান—
“এমন আয়োজন আমাদের পারস্পরিক সম্পর্ক আরও শক্তিশালী করেছে। সাংবাদিকদের মাঝে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও একতা গড়ে তুলতে এ ধরনের অনুষ্ঠানের কোনো বিকল্প নেই।”
দিনব্যাপী এই আয়োজনে উপস্থিত সকল সদস্যরা আনন্দময় সময় কাটিয়ে আগামীতে আরও বড় আকারে আয়োজনের আশা ব্যক্ত করেন।