আঃ হালিম আতিক টাঙ্গাইল
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা” বাস্তবায়ন ও জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে টাঙ্গাইল পৌরসভার ১৫নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে শহরের বেতকা আমিনবাজার এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি সভাপতি হাসানুজ্জামিল শাহীন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল শহর বিএনপির সাধারণ সম্পাদক ইজাজুল হক সবুজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা বিএনপি সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ্, শহর বিএনপি সভাপতি মেহেদী হাসান আলীম, সদর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এম এ আব্দুর রৌফ, জেলা যুবদল সদস্য সচিব এ কে তৌহিদুল ইসলাম বাবু,জেলা ছাত্রদল সদস্য সচিব এম এ বাতেন, টাঙ্গাইল শহর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এস এম রুবেল, সদর থানা ছাত্রদলের সাবেক সদস্য সচিব আব্দুর রাজ্জাক প্রমুখ।
সভায় বক্তারা বলেন, “তারেক রহমানের প্রণীত ৩১ দফা শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি একটি গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের নীলনকশা।” তাঁরা তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে এই কর্মসূচি বাস্তবায়নে এগিয়ে আসার আহ্বান জানান।
সভাপতিত্ব করেন ১৫নং ওয়ার্ড বিএনপি সভাপতি আব্দুল্লাহেল বাসেদ শাহজাহান, আর সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক কামরুজ্জামান দুলাল।
অনুষ্ঠানে ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত থেকে ৩১ দফা বাস্তবায়নে সক্রিয় ভূমিকা পালনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।