মোঃ সোহরাব হোসেন (রাজু):ঝিনাইদহ জেলা প্রতিনিধি
ঝিনাইদহ জেলার নবাগত জেলা প্রশাসক জনাব মোঃ আব্দুল্লাহ আল মাসউদ, ২২ নভেম্বর ২০২৫, শনিবার বিকাল ৪টার সময় জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে ঝিনাইদহ জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ও ঝিনাইদহ জেলা দোকান মালিক সমিতির নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় করেন।
এ-সময় উপস্থিত ছিলেন-জনাব মোঃ সেলিম রেজা। প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, ঝিনাইদহ। জনাব রবীন্দ্রনাথ রায়।উপ পরিচালক, স্থানীয় সরকার, ঝিনাইদহ। জনাব মোহাম্মদ সাইফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)
জনাব সুবীর কুমার দাশ,অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট, ঝিনাইদহ। সভায় বক্তব্য রাখেন -জনাব মোঃ মোয়াজ্জেম হোসেন। সভাপতি, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, ঝিনাইদহ। মোঃ আনোয়ারুল ইসলাম বাদশা সভাপতি, ঝিনাইদহ জেলা দোকান মালিক সমিতি। এ-সময় ব্যবসায়ী নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন -জনাব মোঃ আব্দুল মজিদ বিশ্বাস, মোঃ সামছুল আলম, মোঃ মানিক মিয়া, আলা উদ্দীন আল মামুন, নাজিম উদ্দীন জুলিয়াস, মোঃ আবু সাঈদ, মোঃ আমান উল্লাহ, মোঃ মশিউর রহমান বাবলু, মোঃ রেজাউল ইসলাম রেজা, মোঃ আব্দুল কুদ্দুস, মোঃ শহিদুল ইসলাম মিঠু, মোঃ আশরাফ হোসেন, নাজিম আহমেদ রঞ্জু, মোঃ কাজল মোল্লা, মোঃ মোক্তার হোসেন, মোঃ আব্দুল্লাহ আল মমিন স্বপন, মোস্তাফিজুর রহমান টিপু, সবুজ আহমেদ শুভ, মোঃ মর্তুজা আল আজিজ, মোঃ শাহিনুর রহমান, মোঃ আসাদুর রহমান, মোঃ আব্দুল মতিন, মোঃ রোকনুজ্জামান, মোঃ আব্দুস সবুর, মোঃ আব্দুল হান্নান, মোঃ নাসির উদ্দীন, একে.এম শাহিনুজ্জামান কাজল, লিটু মিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ।
জেলা প্রশাসক বলেন, ঝিনাইদহ শহর কে পরিচ্ছন্ন ও জঞ্জাল মুক্ত শহর হিসেবে গড়ে তুলতে হবে। এজন্য ব্যবসায়ী সমাজ কে এগিয়ে এসে সার্বিক সহযোগিতা করতে হবে। বিশেষ করে দোকান ও বিভিন্ন প্রতিষ্ঠানে ময়লা আবর্জনা যত্রতত্র ফেলা যাবে না। নির্দিষ্ট ডাষ্টবিনের মধ্যে ফেলতে হবে। বাড়ি-ঘর, দোকান-পাট তৈরির মালামাল ইট, বালু, সিমেন্ট, রড, ইত্যাদি রাস্তার উপর রাখা যাবে না। রাখলে আইনি ব্যবস্থা গ্রহণ করে দন্ড প্রদান করা হবে।
০১৯৭২৬৩২২০১ রাজু