নয়ন মিয়া, মহেশপুর ,
ঝিনাইদহের মহেশপুর উপজেলার নেপ ইউনিয়নের নেপা হাই স্কুল মাঠ প্রাঙ্গণে আজ বিকালে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে এক বিশাল নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলে অংশ নেন স্থানীয় শতাধিক নেতা-কর্মী ও সাধারণ জনগণ। অংশগ্রহণকারীরা ব্যানার, পোস্টার ও দলীয় প্রতীক হাতে নিয়ে মিছিলটি প্রদক্ষিণ করেন। ব্যানারে দেখা যায়, ঝিনাইদহে 3 আসনে বাংলাদেশ জামাতে ইসলামি এমপি পদপ্রার্থী অধ্যাপক মতিউর রহমান -এর পক্ষে সমর্থনসূচক নানা শ্লোগান দিয়ে মিছিল বের করে।
উপস্থিত ছিলেন ভিবিন্ন পর্যায়ের নেতা কর্মীরা বক্তাব্য দেন তারা বলেন, “নেপা ইউনিয়নের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে যোগ্য প্রার্থীকে নির্বাচিত করা অত্যন্ত প্রয়োজন।” মিছিলে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে উৎসবমুখর পরিবেশ তৈরি করেন।মিছিল শেষে প্রার্থীর পক্ষ থেকে উপস্থিত জনগণের উদ্দেশ্যে ধন্যবাদ জ্ঞাপন করা হয় এবং শান্তিপূর্ণ নির্বাচনের আহ্বান জানানো হয়।