নাজিম উদদীন ফটিকছড়ি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সহ-সম্পাদক জনাব কাদের গনি চৌধুরী-এর জন্মদিন আজ। এই দিনে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ অসংখ্য শুভানুধ্যায়ী তাঁকে জানিয়েছেন আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
জনাব কাদের গনি চৌধুরী দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতিতে সততা, নিষ্ঠা ও ত্যাগের প্রতীক হিসেবে পরিচিত। দলের নীতি-আদর্শে অটল থেকে তিনি সর্বদা জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সামনের সারিতে থেকেছেন। তাঁর জন্মদিন উপলক্ষে ফটিকছড়ি, চট্টগ্রামসহ সারা দেশের বিএনপি নেতা-কর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা বার্তা পোস্ট করছেন। অনেকে তাঁর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে বলেছেন।
কাদের গনি চৌধুরী শুধু একজন রাজনীতিক নন, তিনি একজন অনুপ্রেরণার নাম। তাঁর মতো নেতা দেশের গণতান্ত্রিক আন্দোলনের জন্য এক আলোকবর্তিকা।দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা বলেন, জনাব কাদের গনি চৌধুরীর নেতৃত্বে তথ্য ও গবেষণা উইং আরও শক্তিশালী হয়েছে। তাঁর দূরদর্শিতা ও নেতৃত্বের গুণে বিএনপি আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন উদ্যমে এগিয়ে যাচ্ছে।দিনটি উপলক্ষে ফটিকছড়ি সহ বিভিন্ন স্থানে মিলাদ, দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।
৩০ অক্টোবর” রোজ বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম ফটিকছড়ি সদরে হোটেল একটি হলরুমে অনুষ্ঠিত হয়েছে।স্থানীয় নেতা কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন ফটিকছড়ি পৌরসভা বিএনপির সদস্য ও সাবেক মেয়র জনাব জাহাঙ্গীর আলম চৌধুরী।ফটিকছড়ি পৌরসভা বিএনপির সদস্য জনাব কে এম আজম,লেলাং ইউনিয়ন বিএনপি'র সভাপতি জনাব সরওয়ার হোসেন মেম্বার, আব্দুল হালিম, হাচানুল করিম রাজন, সোহেল রানা, ইসমাইল হোসেন,সহ অন্যান্য নেতৃবৃন্দ।