আজাদ হোসেন নিপুঃ
জামালপুর সদর উপজেলার ৫ নং ইটাইল ইউনিয়ন পরিষদের আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরের ভালনারেবল উইমেন বেনিফিট (VWB) কর্মসূচির উপকারভোগী চূড়ান্ত নির্বাচনের লক্ষ্যে সার্বিক যাচাই-বাছাই ও লটারির আয়োজন করা হয়। এ অনুষ্ঠানটি সকাল ১১ঃ০০ ঘটিকায় শুরু হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলার আইসিটি অফিসার জনাব মোঃ আব্দুর রহমান, তথ্য ও যোগাযোগ অধিদপ্তর, জামালপুর। আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ জাহিদুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এবং কামরুন্নাহার, জামালপুর সদর উপজেলা প্রোগ্রাম অফিসার ও মহিলা বিষয়ক অধিদপ্তর,জামালপুর ।
এছাড়াও ইটাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ শফিকুল ইসলাম গোপন( প্যানেল চেয়ারম্যান -১) , ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা জনাব মোঃ আশরাফ আলী,হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর মোছঃ আনোয়ারা খাতুন সাথী,ইটাইল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন। ইউনিয়ন পরিষদের সকল মেম্বার ও মহিলা মেম্বারগন এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রতিটি ওয়ার্ড থেকে লটারির মাধ্যমে স্বচ্ছ ও নিরপেক্ষভাবে উপকারভোগী নারীদের নির্বাচন করা হয়। পুরো প্রক্রিয়াটি জনসমক্ষে পরিচালিত হয়, যাতে নির্বাচনে স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় থাকে।
জানা যায় যে, মোট আবেদনকারী ছিলো ২৭১ জন। আবেদনকারী উপস্থিত ছিলেন মোট ২২০ জন এবং বিজয়ী হয়েছে ১২৯ জন।
স্থানীয় জনগণ ও জনপ্রতিনিধিরা জানান, এ ধরনের অংশগ্রহণমূলক নির্বাচন ব্যবস্থা সরকারি সেবা প্রাপ্তিতে সাধারণ মানুষের আস্থা বাড়িয়ে তুলছে।
উল্লেখ্য, গত ৩০ শে জুন লটারি হওয়ার কথা থাকলেও প্রশাসনিক ত্রুটির কারনে ৮ জুলাই অনুষ্ঠিত হয়েছে। ভিডব্লিউবি কর্মসূচি বাংলাদেশ সরকারের একটি গুরুত্বপূর্ণ সামাজিক নিরাপত্তা প্রকল্প। যার মাধ্যমে দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত নারীদের জন্য আর্থিক সহায়তা ও দক্ষতা উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হয়।