ইব্রাহিম হোসেন স্টাফ রিপোর্টার
জয়পুরহাট জেলার কালাই উপজেলার বাঁশিলা পাড়ায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে “বাঁশিলা পাড়া প্রিমিয়ার ফুটবল টুর্নামেন্ট ২০২৫-২৬”এর প্লেয়ার ড্রাফট অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।রবিবার (২ নভেম্বর) বাঁশিলা পাড়া যুব সংঘের উদ্যোগে আয়োজিত এই ড্রাফট অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ মাসুম মাস্টার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ বেলাল প্রদান, ইউপি সদস্য।অনুষ্ঠানে উপদেষ্টা মণ্ডলীর সদস্য হিসেবে উপস্থিত ছিলেন মোঃ হেলাল আকন্দ, মোঃ আকবর, মোঃ রাজ্জাক মণ্ডল,মোঃ বেলাল প্রদান, মোঃ আরিফুল ইসলাম বুলবুল ও মোঃ নাজিম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ হেলাল আকন্দ, মোঃ তাইজুল আকন্দ, মোঃ আকবর, মোঃ কাজী আল আমিন, মোঃ রায়হান, সাজ্জাদুল ও মোঃ সিফাত।খেলা আয়োজক কমিটিতে দায়িত্ব পালন করেন মোঃ মাসুম মাস্টার,মোঃ আলম মিয়া, মোঃ সামিউল ও মোঃ আরিফুল ইসলাম বুলবুল।টিম মালিক হিসেবে অংশ নেন মোঃ এরশাদ, মোঃ কুদ্দুস, মোঃ উজ্জল, মোঃ হান্নান, মোঃ রতন বাবু ও মোঃ ছফির উদ্দিন।অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন মিস্টার রানা,হুমায়ুন, আতিকুল, জামিরুল,ছোট রানা, ফরহাদ, রবিউল, রাসেল ও মাহবুল।ড্রাফট অনুষ্ঠানে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও যুবকদের উপস্থিতিতে প্রাণবন্ত এক পরিবেশ সৃষ্টি হয়। উপস্থিত সবাই আগামী খেলাগুলোর সুষ্ঠু ও সুন্দর আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।