নার্গিস আক্তার
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনদপুর ইউনিয়নের মালাই গ্রামের ১৯৩৮ ও ১৯৩৯ দাগের ৬৫ শতক নাল ভূমি নাটঘর ইউনিয়নের চড়িলাম মোজার জায়গার দলিল দিয়ে জাল জালিয়াতির মাধ্যমে খারিজ করে নেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন জায়গার ওয়ারিশ সূত্রে মালিক মৃত হাজী জাহেরের নাতনী মনিরা।
মনিরা নবীনগরে সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন,আমার দাদা মৃত হাজী জাহের সাহেবের দুই সংসার। ১ম সংসারে পাচ ছেলে তিন মেয়ে। ২য় সংসারে চার মেয়ে দুই ছেলে।আমার দাদার দুই সংসারে মোট ১৪জন সন্তান।আমার ২য় দাদি জীবিত থাকা অবস্থায় জমির ওয়ারিশ সূত্রে সর্বমোট মালিক পনের জন।অথচ আমার তিন ফুফু লাইলী বেগম,আনোয়ারাও পারভীন আক্তার অরুণা ষড়যন্ত্র করে নবীনগরে নাটঘর ইউনিয়নের চড়িলামের একটি ভুয়া দলিল দিয়ে নবীনগর এর জিনদপুর ইউনিয়নের মালাই গ্রামের আমার দাদার সম্পত্তি খারিজ করে নেন।
আমি আমার দাদার প্রকৃত দলিল দিয়ে খারিজ বাতিলের জন্য আবেদন করলে নবীনগর উপজেলা ভূমি অফিস আমার আবেদনটি বাতিল করে দেন। আমি পূনরায় আমার আবেদনটি আমলে নেওয়ার জন্য ভূমি অফিসের প্রতি অনুরোধ করছি। এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক বিচার দাবী করছি।
এ বিষয়ে নবীনগর উপজেলা নির্বাহী কমিশনার ভূমি খালিদ বিন মনসুর বলেন ১৯৩৮ ও ১৯৩৯ দাগের এই জমির বিষয়ে একটি মিস কেইস রুজু হয়েছিল, কাগজপত্র দেখে যাচাই বাঁচাই করে আমি আদেশ দিয়েছি,আবেদনকারী যদি আমার রায়ে সন্তুষ্ট না হয়ে থাকে তাহলে তিনি যথাযথ কর্তৃপক্ষের নিকট আপিল করতে পারেন।