কামরুল ইসলাম
অদ্য ০৫/১১/২৫ ইং সকাল ৮.০০ ঘটিকার সময় টেকনাফ থানাধীন হ্নীলা ইউপিস্থ রঙ্গীখালী ব্রীজ এর নীচে পানিতে ভাসমান অবস্থায় একজন পুরুষের লাশ দেখতে পেয়ে স্থানীয় থানার সাহসী চৌকষ ক্যাডেট পুলিশ অফিসার ইনচার্জ ওসি জায়েদ নুরকে অবগত করলে তিনি লোকজনের সহায়তায় পানি থেকে উপরে তুলে সনাক্ত করে মৃতে নাম মোহাম্মদ ইউনুস সিকদার,পিতা- মৃত হাজী মোহাম্মদ কাসেম, সাং- চান্দলি পাড়া, ১ নং ওয়ার্ড, সাবরাং ইউপি, থানা - টেকনাফ, জেলা- কক্সবাজার। ভিকটিম সাবেক ইউপি মেম্বার এবং আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ টেকনাফ উপজেলা এর সভাপতি)। কোন ধরনের লেনদেন সংক্রান্ত পাওনা টাকা আদায়ের জন্য হত্যা করে থাকতে পারে মর্মে ধারণা করা হচ্ছে ।এ বিষয়ে আরো তথ্য অনুসন্ধান, জড়িত দুষ্কৃতিকারীদের গ্রেফতার প্রচেষ্টা এবং অন্যান্য আইনি কার্যক্রম চলমান ।