অপু দাস, স্টাফ রিপোর্টার রাজশাহী
রাজশাহী বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জনগণের মতামত জনগণকেই নিতে দিতে হবে। দেশের মানুষই আগামী নির্বাচনে নিজেদের ভবিষ্যৎ নির্ধারণ করবে।শনিবার (১ নভেম্বর) দুপুরে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে ‘ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি’ বিষয়ক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।সভাটির আয়োজন করে রাজশাহী বিভাগীয় ব্যবসায়ী ফোরাম।আমীর খসরু বলেন,শুধু রাজনৈতিক গণতন্ত্র প্রতিষ্ঠা যথেষ্ট নয়, অর্থনীতিতেও গণতন্ত্রায়ন জরুরি।অর্থনীতিতে গণতন্ত্রায়নের মানে হলো অর্থনৈতিক সিদ্ধান্ত ও মালিকানা যেন মুষ্টিমেয় গোষ্ঠীর হাতে সীমাবদ্ধ না থাকে, বরং জনগণ, শ্রমিক, ভোক্তা ও সরবরাহকারীসহ বৃহত্তর অংশের হাতে ছড়িয়ে পড়ে।তিনি বলেন, “এতে সাধারণ মানুষও উন্নয়নের অংশীদার হতে পারবে। ব্যবসা-বাণিজ্যের বর্তমান অবস্থা অত্যন্ত নাজুক। বিনিয়োগকারীরা নিরুৎসাহিত। ফেব্রুয়ারিতে নির্বাচন হলে ভালো, তবে এখনই হলে আরও ভালো অন্তত জনগণ মুক্তি পাবে।বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে আমীর খসরু অভিযোগ করে বলেন, “কিছু পক্ষ জনগণের ওপর নিজেদের মতামত চাপিয়ে দিতে চায় এবং নির্বাচন বিলম্বিত করতে চাচ্ছে। কিন্তু গণতন্ত্র মানে হলো জনগণের জবাবদিহির মুখোমুখি হওয়া, কোনো দলের ইচ্ছা চাপিয়ে দেওয়া নয়।সাবেক এই মন্ত্রী বলেন,বিএনপি ক্ষমতায় গেলে মেগা প্রকল্পের নামে জনগণের অর্থ অপচয় করবে না। অতীতের মতো জনগণের ওপর জুলুমও করা হবে না। আমরা চাই, জনগণের অর্থ জনগণের কাজে লাগুক।সভায় সভাপতিত্ব করেন এফবিসিসিআইর সাবেক পরিচালক ও রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি মো. লুৎফর রহমান।বিশেষ অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু।অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রাজশাহী চেম্বারের সিনিয়র সহসভাপতি সুলতান মাহমুদ সুমন, নাটোর চেম্বারের সভাপতি আব্দুল মান্নান, নওগাঁ চেম্বারের সাবেক সভাপতি আলহাজ জাহাঙ্গীর হোসেন, জয়পুরহাট চেম্বারের সাবেক সভাপতি আমিনুল বারি, হিলি বন্দর আমদানি-রপ্তানি গ্রুপের সভাপতি ফেরদৌস হক ও সোনামসজিদ স্থলবন্দর গ্রুপের সভাপতি আলহাজ একরামুল হক।