জাহিদ মাহমুদ,মেহেরপুরঃ
জনগণকে ক্ষমতার উৎস বলে উল্লেখ করে মেহেরপুর জেলা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক ও মেহেরপুর-২ গাংনী আসনের সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন বলেন, জেলা বিএনপির আহবায়ক জাভেদ মাসুদ মিলটন বর্তমানে যে সকল ইউনিয়ন কমিটি গঠন করছেন সেগুলো জনগণ মানবে না। আওয়ামী লীগের সাথে থেকেছে এমন ব্যক্তিদের কমিটিতে পদ দিলে আমরা সে কমিটি মানবো না। জনগণকে সাথে নিয়ে আমরা ঈদের পরে কমিটি গঠন করবো। সেখানে আওয়ামী লীগের কোন স্থান থাকবে না।
আজ বুধবার (২৬ মার্চ) সন্ধ্যায় গাংনী উপজেলার নওদা মটমুড়া গ্রামে একটি ইফতার মাহফিলে প্রধান বক্তার বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে আব্দুল বাকি মাস্টার এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু,জেলা কৃষক দলের সভাপতি মাহবুবুর রহমান,সাধারণ সম্পাদক মিজানুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাজেদুর রহমান বুলবুল, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাজমুল হোসেন, ফারহানা আরেফিন ইতি সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।