নিজস্ব প্রতিনিধি,
খাদ্য অধিদপ্তরের পরিচালিত চাউল বিতরণ কর্মসূচিতে ছোট মহেশখালী ইউনিয়নে উঠেছে অনিয়মের অভিযোগ।ভুক্তভোগীদের অভিযোগ, প্রতিটি কার্ডধারীর কাছ থেকে ডিলার অতিরিক্ত ২০ টাকা করে “লেবার খরচ” নামের অর্থ আদায় করছেন। ইউনিয়নে ৫৭০টি কার্ড থাকায় মোট ১১ হাজার ৪০০ টাকা অতিরিক্ত আদায় করা হয়েছে বলে জানা গেছে।অভিযোগকারীরা বলেন, “চাউল আনতে এসে ৩০ কেজির পরিবর্তে কেউ পেয়েছি ২৭ কেজি ২০০ গ্রাম, কেউ পেয়েছি ২৬ কেজি পর্যন্ত।” চাউল পরিমাপেও নিয়ম মানা হচ্ছে না; বালতি দিয়ে চাউল মাপা হচ্ছে, ওজন যেভাবে হওয়ার কথা তা হচ্ছে না।
এমনকি কেউ অভিযোগ করলে, ডিলার ক্ষোভ প্রকাশ করে চলে যান বা ভয়ভীতি দেখান, দাবি করেন উপকারভোগীরা।স্থানীয় সচেতন মহল প্রশ্ন তুলেছেন — “সরকার যেখানে বিনামূল্যে বা স্বল্পমূল্যে ত্রাণ ও সহায়তা দিচ্ছে, সেখানে লেবার খরচের নামে অতিরিক্ত টাকা নেওয়া কতটা ন্যায্য?”এ বিষয়ে প্রশাসনের কঠোর নজরদারি ও দ্রুত তদন্ত দাবি করেছেন স্থানীয়রা।