নাটোর সংবাদদাতা (মোঃ আলমগীর কবির)
আগামী প্রজন্মকে ইসলামী মূল্যবোধ ও চরিত্র গঠনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাথে একাত্মতা ঘোষণা করে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে এগিয়ে যেতে ও প্রেরণা জোগাতে এবং শিক্ষাঙ্গনে উদীয়মান ছাত্রদেরকে উৎসাহিত করতে
নাটোরের বড়াইগ্রামে অনার্স কলেজেব ছাত্র শিবিরের পক্ষ হতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিপি ও ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ইব্রাহিম হোসেন রনিকে গণসংবর্ধনা প্রদান করা হয়।
১৬ ই নভেম্বর রোববার বিকেলে বড়াইগ্রাম সরকারি অনার্স কলেজ মাঠে বড়াইগ্রাম উপজেলা ছাত্রশিবিরের উদ্যোগে এই সংবর্ধনার আয়োজন করা হয়। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বড়াইগ্রাম উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আশিকুজ্জামান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য উপস্থাপন করেনা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে নব্য নির্বাচিত ভিপি ইব্রাহিম রনি।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন
বড়াইগ্রাম ও গুরুদাসপুর নাটোর-৪ আসনে বাংলাদেশ জামাতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী মাওলানা মোঃ আব্দুল হাকিম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের জেলা আমীর ড. মীর নুরুল ইসলাম, নায়েবে আমীর অধ্যক্ষ দেলোয়ার হোসেন খান, জেলা সেক্রেটারি অধ্যাপক সাদেকুর রহমান, জেলা ছাত্রশিবিরের সভাপতি জাহিদ হাসান, সেক্রেটারি আবু সাঈদ রনি, মসজিদ মিশন একাডেমির জেলা সভাপতি মাওলানা আবুল হোসাইন, গুরুদাসপুর উপজেলা জামায়াতের আমীর আব্দুল আলিম, বড়াইগ্রাম উপজেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান, সেক্রেটারি আবু বকর সিদ্দিক, সহকারী সেক্রেটারি মাওলানা হাসানুল বান্না উজ্জল এবং জেলা ছাত্রশিবিরের তথ্য ও গবেষণা সম্পাদক ইকবাল আহমেদ।
সংবর্ধনা অনুষ্ঠান শেষে সন্ধ্যায় পাবনার অনির্বাণ শিল্পী গোষ্ঠীর পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।