আমজাদ হোসেন, চিরিরবন্দর
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ই.পি.আই)সহ তৃণমূল পর্যায়ের স্বাস্থ্যসেবায় কর্মরত স্বাস্থ্য সহকারী, স্বাস্থ্য পরিদর্শক ও সিনিয়র স্বাস্থ্য পরিদর্শকগণ তাদের ছয় দফা দাবির বাস্তবায়নের লক্ষ্যে ১ অক্টোবর ২০২৫ ইং তারিখ থেকে সকল প্রকার কার্যক্রম বর্জন করে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করেছেন।
দাবিগুলোর মধ্যে রয়েছে নিয়োগ বিধি সংশোধন, সার্ভিস ট্রেনিং, ১৪তম গ্রেডে আপগ্রেডেশনসহ ছয় দফা দাবি বাস্তবায়ন।এই কর্মবিরতির ফলে ই.পি.আই কার্যক্রমসহ আসন্ন টি.সি.ভি টিকাদান ক্যাম্পেইন কর্ম বিরতি চলমান রয়েছে।
শনিবার সকালে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন, চিরিরবন্দর উপজেলা শাখার ব্যানারে এ কর্মবিরতির কর্মসূচি শুরু হয়।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, তাদের ন্যায্য দাবি দীর্ঘদিন ধরে উপেক্ষিত হয়ে আসছে। দাবিগুলো দ্রুত বাস্তবায়িত না হলে তারা কর্মবিরতি অব্যাহত রাখবেন।