মোঃ আমজাদ হোসেন, উপজেলা প্রতিনিধি
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার পুনটি ইউনিয়নে একটি পুকুর থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।রবিবার(২ নভেম্বর)সকাল ১১টার দিকে ইউনিয়নের করঞ্জিগ্রামের বাসুয়া পাড়ায় বাবলুর পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।স্থানীয় সূত্রে জানা যায়, সকালে গ্রামের এক যুবক ঘাস কাটতে গিয়ে পুকুরে একটি লাশ ভাসতে দেখতে পায়। পরে সে আশপাশের লোকজনকে খবর দিলে এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে আসে। খবর পেয়ে চিরিরবন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।চিরিরবন্দর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়,মৃত ব্যক্তির পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগে তার মৃত্যু হয়েছে।পুলিশ ঘটনার কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে।