মোঃ আমজাদ হোসেন চিরিরবন্দর
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় কারেন্ট হাট–মহাদানী সড়কে ট্রাক্টর ও ব্যাটারি চালিত অটোর মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় অটোতে থাকা দুই যাত্রী হালকাভাবে আহত হয়।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার সন্ধ্যা ৭:৩০ মিনিটে মহাদানীর দিক থেকে আসা একটি ট্রাক্টর কারেন্ট হাটের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী অটোর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোর সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং ভেতরে থাকা যাত্রীরা আহত হয়।
পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে কারেন্ট হাটবাজার পল্লী চিকিৎসক ফার্মেসিতে নিয়ে যায়। বর্তমানে আহতদের চিকিৎসা চলছে।
চিরিরবন্দর উপজেলায় প্রায় দুই একে, কিছুসংখ্যক বেপরোয়া ড্রাইভার এর জন্য ট্রাক্টরের ধাক্কায় কেউ আহত হচ্ছে কেউ আবার নিহত। চিরিরবন্দর উপজেলার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি ।