রাশিদুল ইসলামগাজীপুর (কালিয়াকৈর) প্রতিনিধি:
প্রতিবেদন :আজ, শনিবার, ডিসেম্বর ৬, ২০২৫ তারিখে, গাজীপুরের কালিয়াকৈরে জাল টাকা সহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। জামালপুর চাররাস্তা বাজারে এক কাঁচামাল ব্যবসায়ী তাদের হাতেনাতে ধরে ফেলে। আটককৃতরা সম্পর্কে ভাই-ভাই। তাদের নাম মোহাম্মদ সামিউল (বয়স ৪০) এবং মোহাম্মদ রঞ্জু (বয়স ৪৫)। তারা মূলত রংপুরের বাসিন্দা, তবে বর্তমানে মোচাকে ভাড়া থেকে অটোরিকশা চালান। গত সপ্তাহেও তারা এই একই পদ্ধতিতে জাল টাকা দিয়ে কাঁচামাল কিনেছিলেন।