সোহেল চরফ্যাশন
ভোলা-৪ (চরফ্যাশন–মনপুরা) আসনের বিএনপির মনোনীত এমপি প্রার্থী ও সাবেক তিনবারের সংসদ সদস্য নাজিম উদ্দিন আলমকে বিজয়ী করার লক্ষ্যে চরফ্যাশনের আব্দুল্লাহপুর ইউনিয়নে ব্যাপক প্রচারণা শুরু হয়েছে শনিবার রাতে আব্দুল্লাহপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা লিফলেট বিতরণ ও জনসংযোগ করেন।
স্থানীয় নেতাকর্মীরা জানান, নাজিম উদ্দিন আলম চরফ্যাশনের মানুষের কল্যাণে সবসময় কাজ করেছেন। তার নেতৃত্বে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনগণ আবারও তাকে ভোট দিতে আগ্রহী। তারা প্রত্যেক ওয়ার্ডে গিয়ে ঘরে ঘরে বিএনপির ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চাওয়ার আহ্বান জানান।
লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন আব্দুল্লাহপুর ইউনিয়নের যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ। তারা বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে নাজিম উদ্দিন আলমের বিকল্প নেই। চরফ্যাশনের মানুষ এবার পরিবর্তনের পক্ষে ঐক্যবদ্ধ।”
এছাড়া প্রচারণার সময় এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে। বিএনপির এই প্রার্থীর সমর্থনে তরুণ প্রজন্মের ব্যাপক অংশগ্রহণে আব্দুল্লাহপুর ইউনিয়নে নির্বাচনী উত্তাপ দিন দিন বাড়ছে।