নাজিম উদ্দিন ফটিকছড়ি
চট্টগ্রামে নির্বাচনী গণসংযোগের সময় গুলিবর্ষণের ঘটনায় বিএনপির মনোনীত সংসদ প্রার্থীসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধদের মধ্যে রয়েছেন চট্টগ্রাম-৮ (চান্দগাঁও–বোয়ালখালী) আসনের বিএনপি প্রার্থী ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহ। এ ঘটনায় একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে, যদিও পুলিশ আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেনি।বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যায় নগরের বায়েজিদ বোস্তামী থানার চালিতাতলী এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় এরশাদ উল্লাহকে দ্রুত এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে গণসংযোগ চলাকালে হঠাৎ অজ্ঞাত হামলাকারীরা লোকজনের ওপর গুলি চালায়। এতে তিনজন গুলিবিদ্ধ হন।চট্টগ্রাম মহানগর পুলিশের উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার আমিরুল ইসলাম বলেন, “তিনজন গুলিবিদ্ধ হয়েছেন বলে খবর পেয়েছি। একজন নিহতের কথাও শোনা যাচ্ছে, তবে হাসপাতালে গিয়ে নিশ্চিত হওয়া যাবে। কারা এ হামলার সঙ্গে জড়িত, তা তদন্ত করা হচ্ছে।”