মোঃ আবদুল্লাহ আল-মামুন
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) চকরিয়া উপজেলা শাখার নবগঠিত কমিটির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ নভেম্বর) সন্ধ্যা ৭টায় চকরিয়া সরকারি কলেজ সংলগ্ন চৌধুরী রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও লক্ষ্যারচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নূর মোহাম্মদ মানিক। সাধারণ সম্পাদক এম নুরুদ্দোজা সভা সঞ্চালনা করেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সহ-সভাপতি ও চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এনামুল হক। তিনি বলেন,সাংবাদিকরা সমাজের দর্পণ। মফস্বলের সাংবাদিকরা নানামুখী প্রতিকূলতার মধ্যে থেকেও সত্য তুলে ধরছেন এটা অত্যন্ত সাহসিকতার কাজ। আমি আশা করি বিএমইউজে চকরিয়া শাখা পেশার মর্যাদা ও ঐক্য রক্ষায় দৃষ্টান্ত স্থাপন করবে।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন এম মোবারক আলী, তিনি বলেন,সাংবাদিকতা কেবল পেশা নয় এটি সামাজিক দায়বদ্ধতা।স্থানীয় সাংবাদিকদের কল্যাণ ও নিরাপত্তা নিশ্চিত করতে ইউনিয়নের নেতৃত্বকে সবার সাথে ঐক্যবদ্ধ থাকতে হবে।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাক্ষিক পেকুয়ার নির্বাহী সম্পাদক এডভোকেট মীর মোশাররফ হোসেন টিটু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম ভুট্টো, সাবেক সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল কাঁকন, এবং ফাঁসিয়াখালী ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব কুতুবউদ্দিন।
সভায় বিএমইউজে চকরিয়া শাখার নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি মাস্টার শাহ মোহাম্মদ জাহেদ, জাতীয় দৈনিক কালবেলা-র চকরিয়া প্রতিনিধি মনিরুল আমিন, সহ-সভাপতি ও দৈনিক আপন কণ্ঠ-এর আঞ্চলিক প্রধান আলা উদ্দিন আলো, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব আইয়ুব,সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মামুন, দপ্তর সম্পাদক মুহাম্মদ ওসমান সরওয়ার,সদস্য রিদুয়ান হাফিজ ও ইসমাইল হোসেন তুহিন প্রমুখ।সভায় বক্তারা বলেন,সাংবাদিকদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা,ঐক্য ও পেশাদারিত্ব বজায় রাখলে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।সংগঠনটি হবে সাংবাদিকদের কল্যাণ, পেশাগত নিরাপত্তা ও ন্যায্য অধিকার আদায়ের প্ল্যাটফর্ম।এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের নির্বাহী সদস্য অধ্যক্ষ ইসমাইল হোসেন সিরাজী, প্রচার সম্পাদক রেজাউল করিম হৃদয়, অর্থ সম্পাদক শওকতুল ইসলাম, সহ-সভাপতি সাইরাজ চৌধুরী, ইয়ার মোহাম্মদ আনান, ফজলুল হাসান রিযাদ, রিদুয়ানুল হক, এম শফিউল করিম সবুজ, নজরুল ইসলাম, আরফাতুল ইসলাম সানি, জিয়াবুল হক জিয়া, আবু সালাম, ওমর আলী, আলমগীর হোসেন রানা, শোয়াইবুল ইসলাম, জুনাইদ উদ্দিন, ফরিদুল আলম, মোহাম্মদ সেলিম, ফয়সাল আলম সাগর, মিরাজুল ইসলাম দূর্জয়, এহছানুল কাদের সাগর, দেলোয়ার হোসাইন, ও ওমর ফারুক বদরী প্রমুখ।সভা শেষে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, প্রশিক্ষণ ও কল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন।