মোঃ সজীব আল হাসান উপজেলা প্রতিনিধি
ঘাটাইল উপজেলায় অনলাইন বেটিং সাইডে ব্যাপক হারে বাজি বা জুয়া খেলে নিঃস্ব হয়ে ছাত্র যুবকরা ধ্বংসের পথে।বর্তমান আধুনিক বিশ্বের কল্যাণে প্রাপ্ত বয়স্ক ছাত্র যুবক ছেলে মেয়েদের হাতে নাগালে অ্যান্ড্রয়েড ফোন থাকায় নিষিদ্ধ এই বেটিং সাইডে বাজি খেলে তাদের পরিবার সহ নিঃস্ব হচ্ছে। বেটিং সাইড গুলোর বিভিন্ন আকর্ষনীয় প্রভোলনের ফাঁদে পড়ে জুয়ায় বাজি ধরে ধ্বংস হয়ে যাচ্ছে।অনলাইন বেটিং সাইডে বাজিতে নিঃস্ব হওয়া নাম প্রকাশে অনিচ্ছুক এক যুবক জানান যে, তার বাবার ব্যবসার প্রায় ৪২ লক্ষ টাকা তিনি বাজিতে হেরে আজ প্রায় পরিবার সহ নিঃস্ব হয়ে গেছেন।তিনি আজ পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে কোম্পানি ছোট একটি পদে চাকরি করে জীবন বির্বাহ করছেন।এরকম শত শত পরিবার অনলাইন জুয়ার মাধ্যমে আজ ধ্বংসের পথে।এই অনলাইন জুয়ার বেটিং সাইড গুলোর বন্ধ না করা গেলে আরো ভয়াবহ আকার ধারণ করবে বলে মনে করেন বিভিন্ন সচেতন নাগরিকগণ।তারা প্রশাসন ও সরকারের কাছে ছাত্র যুবক ও তাদের পরিবারকে বাঁচাতে অতিদ্রুত উদ্যোগ গ্রহণ করার জন্য অনুরোধ জানান।