রাকিব শেখ
(কাশিয়ানী উপজেলা প্রতিনিধি)
উপজেলার শিবগাতি আদর্শ গ্রামে চলাচলের রাস্তা দখল করে নতুন একটি মন্দির নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয় কয়েকজন অভিযোগ করে বলেন, গ্রামের প্রধান রাস্তার ওপর মন্দির নির্মাণের ফলে সাধারণ মানুষের চলাচলে চরম অসুবিধা তৈরি হচ্ছে।এ বিষয়ে জানতে চাইলে শিবগাতি গ্রামের চিত্ত পালের ছেলে অরুণ পাল জানান, ইউএনও স্যারের অনুমতি নিয়েই আমরা মন্দির নির্মাণ করছি। এটি পূর্বের মন্দিরের জায়গাতেই তোলা হচ্ছে।।তবে স্থানীয়দের দাবি একেবারেই ভিন্ন। তাদের অভিযোগ, জনগণের চলাচলের গুরুত্বপূর্ণ রাস্তা সম্পূর্ণ ভাবে বন্ধ করে অবৈধ ভাবে নতুন মন্দির নির্মাণ করা হচ্ছে, যা গ্রামবাসীর জন্য বড় ধরনের ভোগান্তির সৃষ্টি করেছে।।
স্থানীয় জনগণ বিষয়টি দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দৃষ্টি আকর্ষণ করেছেন।।