মোঃ রাজু, উপজেলা প্রতিনিধি (গোদাগাড়ী)
রাজশাহী জেলার গোদাগাড়ী থানা পুলিশ বিশেষ অভিযানে ৩০০ গ্রাম হেরোইন-সহ দুইজন মাদককারবারিকে গ্রেফতার করেছে। বুধবার (১০ সেপ্টেম্বর ২০২৫) ভোর ৬টায় চরআষাড়িয়াদহ ইউনিয়নের চর আমতলা খাসমহল এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—
১। মোঃ সৈবুর রহমান (৩০), পিতা: মোঃ রবিউল ইসলাম, গ্রাম: চর আমতলা খাসমহল, থানা: গোদাগাড়ী, জেলা: রাজশাহী।
২। মোঃ আব্বাস আলী শিহাব (২০), পিতা: মোঃ আইয়ুব আলী, একই গ্রামের বাসিন্দা।
ঘটনাসূত্র
গোদাগাড়ী মডেল থানার এসআই (নিরস্ত্র) মোঃ রফিকুল ইসলাম ফোর্সসহ ভোর ৫টা ৪৫ মিনিটে আমতলা ঘাট ও আশপাশ এলাকায় গ্রেফতারি পরোয়ানা তামিল ও মাদক উদ্ধারের দায়িত্বে ছিলেন। এসময় তারা গোপন সংবাদ পান যে দুইজন ব্যক্তি মোটরসাইকেলযোগে ট্যাকপাড়া থেকে আমতলা খাসমহল গ্রামে এসে হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
পরে পুলিশ ভোর ৫টা ৫০ মিনিটে অভিযান চালায়। অভিযুক্তরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে, ভোর ৬টায় পুলিশ তাদের আটক করে। তল্লাশির সময় আব্বাস আলী শিহাবের লুঙ্গির ভেতর থেকে তিনটি সাদা স্বচ্ছ পলিথিনের প্যাকেটে রাখা ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
মামলা
এ ঘটনায় গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর অধীনে একটি মামলা রুজু করা হয়েছে ।