মোঃ রাশিদুল ইসলাম (কালিয়াকৈর)
বিস্তারিত: আজ, বৃহস্পতিবার,ডিসেম্বর এর ৪ তারিখ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপি গাজীপুর-১ আসনে তাদের মনোনয়ন চূড়ান্ত করেছেন। এই আসনে দলের মনোনয়ন পেয়েছেন। মেয়র মুজিবুর রহমান। নেতাকর্মীদের মতে, মেয়র মুজিবুর রহমান কালিয়াকৈর পৌরসভার মেয়র হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। এই সময়ে তিনি পৌর এলাকায় ব্যাপক উন্নয়ন করেছেন বলে জানা যায়।রাজনৈতিক জীবন এবং পৌরসভা ও সিটি কর্পোরেশনের মেয়র পদে দায়িত্ব পালনের অভিজ্ঞতা কারণে দলীয় মনোনয়ন পেয়েছেন। দলের অন্যান্য নেতাকর্মীরাও মুজিবুর রহমানের মনোনয়নকে স্বাগত জানিয়েছেন। তারা মনে করেন, তার নেতৃত্বে গাজীপুর-১ আসনে দল শক্তিশালী অবস্থানে যাবে এবং নির্বাচনে ভালো ফলাফল করবে। এ বিষয়ে মুজিবুর রহমানের কোন বক্তব্য এখনো পাওয়া যায়নি। বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে।