গাজীপুর (কালিয়াকৈর) প্রতিনিধি:রাশিদুল ইসলাম
বিস্তারিত:গাজীপুরের চন্দ্রা এলাকায়। এখানে সিএনজি চালকরা পুলিশি হয়রানির প্রতিবাদ করেছেন। তাদের অভিযোগ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নিয়মবহির্ভূতভাবে সিএনজি চলাচল করলেই তাদের জরিমানা ও মামলার শিকার হতে হয়। এমনকি গ্যাসের জন্য গেলেও তাদের পুলিশি ঝামেলার সম্মুখীন হতে হয়। অথচ একই রাস্তায় হাজার হাজার অটোরিকশা নির্বিঘ্নে চলাচল করছে। এই বৈষম্যের প্রতিবাদে তারা আজ সরব এবং শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছেন।