মোঃ মমিনুল ইসলাম, গাইবান্ধা
গাইবান্ধা জেলা সদরের ঘাগোয়া ইউনিয়নের আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ইউপি সদস্য আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বৈষম্য আন্দোলনের অভিযোগে তাকে আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ইউপি সদস্যের প্রভাব খাটিয়ে মামুন পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বাঁধ ব্যবহার করে বালু ব্যবসা চালিয়ে আসছিলেন। এহেন ঘটনাসহ এলাকায় বিভিন্ন অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর ইসলাম তালুকদার জানান, আব্দুল্লাহ আল মামুনকে বৈষম্য আন্দোলনের নাশকতা মামলার এজাহার ভুক্ত আসামি। মঙ্গলবার ২৩ সেপ্টেম্বর তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।