আশরাফুজ্জামান,মৌলভীবাজার
০৩/১০/২০২৫ ইংঃ খেলাফত মজলিস শরীফপুর ইউনিয়ন শাখার উদ্যোগে আমতলা বাজার মাদ্রাসার মাঠে সিরাতুন্নবী সম্মেলন অনুষ্ঠিত হয়, বিকাল চারটা থেকে রাত দশটা টা পর্যন্ত সম্মেলন চলতে থাকে এতে সভাপতিত্ব করেন খেলাফত মজলিস শরীফপুর ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা আমীন উদ্দিন, প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন খেলাফত মজলিস এর মধ্যপ্রাচ্য জোনের সম্মানিত সভাপতি প্রিন্সিপাল মাওলানা আহমদ বেলাল, বক্তব্য রাখেন খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা সভাপতি মাওলানা ফখরুল ইসলাম, মৌলভীবাজার জেলা সহ সভাপতি মাওলানা নুরুল মুত্তাকিন জুনাইদ সাহেব, ইসলামী সংগীত পরিচালনা করেন জনপ্রিয় নাশিদ শিল্পী শেখ এনাম এছাড়া উপস্থিত ছিলেন খেলাফত মজলিস জেলা উপজেলা ও স্থানীয় নেতারা, সম্মেলনে বক্তারা সবাইকে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শবান, এবং তার পদ্ধতি ব্যবহার করে চলার কথা বলেন এবং খোলাফায়ে রাশেদার আদর্শ বাস্তবায়ন করার জন্য অনুরোধ করেন, পরিশেষে সভাপতি মাওঃ আমীন উদ্দিন এর দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।