1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
ক্ষমতার জন্য নয়, মানুষের অধিকারের জন্য কাজ করছি’ -মহসিন মিয়া মধু - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
সর্বশেষ :
কালকিনিতে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ তিনজন আটক যশোরের শার্শা উপজেলা ও বেনাপোল কর্মরত সাংবাদিকদের সাথে নির্বাচনী মত বিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াত প্রার্থী ড. মিজানুর রহমানের ৫৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা রাজিবপুরে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো জনতার ঢল মানিকগঞ্জ জেলা জাসাসের উদ্যোগে সাটুরিয়া উপজেলায় রিতা’র নির্বাচনী প্রচারণা তুঙ্গে মায়ানমারগামী অ/বৈ/ধ সিমেন্ট পাচার ব্যর্থ, সেন্টমার্টিন উপকূলে কোস্ট গার্ডের হাতে আ/ট/ক ১০ রহনপুর পৌরসভায় আমিরে জামায়াত ডাক্তার শফিকুর রহমান আগমন উপলক্ষে গণ মিছিল অনুষ্ঠিত। যশোর-১ শার্শা উপজেলার অন্তর্গত ১০নং শার্শা সদর ইউনিয়নের নাভারন ডিগ্রীকলেজ মাঠে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত। কোন চাঁদাবাজ ও দূর্নীতিবাজ এর স্থান হবে না ঠাকুরগাঁওয়ে সাতক্ষীরা -১ আসনে কলারোয়া এবং তালা বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষের নির্বাচনের আলোচনা জনগণ নেতা কর্মী মুখরীত।

ক্ষমতার জন্য নয়, মানুষের অধিকারের জন্য কাজ করছি’ -মহসিন মিয়া মধু

মো:তানভীর আহমেদ,শ্রীমঙ্গল প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ৯ জুন, ২০২৫
  • ১১৫ বার পড়া হয়েছে
53

মো:তানভীর আহমেদ,শ্রীমঙ্গল প্রতিনিধি

পবিত্র ঈদুল আজহা সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র, ন্যাশনাল টি কোম্পানির পরিচালক এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মো. মহসিন মিয়া মধু বলেছেন- ‘আমরা ক্ষমতার জন্য রাজনীতি করি না, মানুষের অধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছি।’

৭-০৬-২৫ ইং রোজ শনিবার ঈদুল আজহার দিন সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত এবং পরদিনও একই সময়ে নিজ বাসভবন ‘মহসিন নিবাস’-এ স্থানীয় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে গণমধ্যমকে তিনি এসব কথা বলেন। মহসিন মিয়া বর্তমানে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসন থেকে সংসদ নির্বাচনে অংশ নেওয়ার প্রত্যাশী প্রার্থী হিসেবে ইতিমধ্যে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠছেন।

মহসিন মধু বলেন, ‘বিগত ৫ আগস্টের রাজনৈতিক পেক্ষাপট পরিবর্তনের পর শ্রীমঙ্গল ও কমলগঞ্জে কোনো বিশৃঙ্খলা হয়নি। আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনের সঙ্গে একযোগে কাজ করে যাচ্ছি। শ্রীমঙ্গল একটি পর্যটন শহর। ঈদের লম্বা ছুটিতে সারা দেশের মানুষ এখানে বেড়াতে আসেন। আমরা তাদের নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর। শহরের ড্রেনেজ ব্যবস্থাও ঠিক থাকায় জলাবদ্ধতার কোনো সমস্যা হয়নি।’

তিনি আরও বলেন, ‘আমাদের প্রথম পরিচয়, আমরা বাংলাদেশি। আমরা চাচ্ছি, শ্রীমঙ্গল ও কমলগঞ্জ শান্তিপূর্ণ ও বসবাসযোগ্য এলাকা হিসেবে আরও উন্নত হোক। এই শহর শান্তির শহর, এ শান্তিকে ধরে রাখতে হবে। আগামীতে আরও পরিকল্পিতভাবে শ্রীমঙ্গলকে সাজাতে চাই।’

গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে আনার আহ্বান জানিয়ে মহসিন মিয়া বলেন, ‘দেশে মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে। এখন সময় এসেছে ঐক্যবদ্ধভাবে অধিকার প্রতিষ্ঠায় কাজ করার। আমরা চাই, মানুষের ঘরে ঘরে ভালোবাসা, শান্তি ও অধিকার পৌঁছাক। এজন্য যতদিন বেঁচে থাকব, ততদিন মানুষের পক্ষে কাজ করে যাব।’

পরিশেষে তিনি বলেন, ‘ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক এই ঈদুল আজহা। সমাজ ও দেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে।’

উল্লেখ্য, ঈদের দিন ও পরের দিন মহসিন মিয়ার বাসভবনে শ্রীমঙ্গল উপজেলার প্রায় দুই হাজার এবং কমলগঞ্জ উপজেলার আরও প্রায় বারোশত নেতা-কর্মী, প্রবাসী ও সাধারণ মানুষ শুভেচ্ছা জানাতে আসেন। সকলের জন্য ছিল খাওয়াদাওয়াসহ উৎসবমুখর পরিবেশ। তিনি সবার সঙ্গে কুশল বিনিময় করেন ও ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বোস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট