স্টাফ রিপোর্টার বাবলু হাসান
যশোরের কেশবপুর উপজেলায় যৌথবাহিনীর পৃথক অভিযানে বিদেশি পি,স্তল, গু,লি, দেশীয় অ,স্ত্র, মাদক ও বিভিন্ন অপরাধে ব্যবহৃত সরঞ্জামসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) ভোররাতে উপজেলার আলতাপোল ও ভোগতি গ্রামে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।
কেশবপুর পুলিশ জানায়, ভোরে অভিযানে ভোগতি গ্রামের আলমগীর ও জাহাঙ্গীর হোসেন পলাশ, মূলগ্রামের রাসেল এবং আলতাপোল গ্রামের উজ্জল (৩৮)-এর বাড়িতে তল্লাশি চালানো হয়। এসময় তাদের কাছ থেকে একটি মার্কিন তৈরি বিদেশি পি,স্তল, ৫ রাউন্ড গু,লি, একটি ম্যাগাজিন, দেশীয় দা, রামদা, খুর, চা,য়নিজ কুড়াল, চা,পাতিসহ ২০টির বেশি ধারালো অ,স্ত্র উ,দ্ধার করা হয়।উদ্ধারকৃত অন্যান্য সামগ্রী—দুটি ইলেকট্রিক শক মেশিন; টাকা গোনার মেশিন; চারটি অ্যান্ড্রয়েড ফোন, চারটি বাটন ফোন; খালি মদের বোতল; গাঁ,জা সেবনের সরঞ্জাম; ৩০ পিস ই,য়াবা এবং ১ কেজি গাঁজা।গ্রেপ্তারকৃতরা হলেন—আলমগীর (৪০), পিতা: আব্দুল আজিজ, গ্রাম: ভোগতি; জাহাঙ্গীর হোসেন পলাশ (৩৭), পিতা: আব্দুল আজিজ, গ্রাম: ভোগতি; রাসেল (২২), পিতা: মফিজুর রহমান, গ্রাম: মূলগ্রাম; উজ্জল (৩৮), পিতা: নজির বিশ্বাস, গ্রাম: আলতাপোল।
কেশবপুর থানার ডিউটি অফিসার জানিয়েছেন, উদ্ধারকৃত অ,স্ত্র ও মা,দ কদ্রব্য শুক্রবার সকালে কেশবপুর থানায় জমা দিয়েছে যৌথবাহিনী।