মোঃ আব্দুল জলিল পাশা উপজেলা প্রতিনিধি সাটুরিয়া মানিকগঞ্জ
ফুকুরহাটি ইউনিয়নে আব্দুস সামাদ ও এডভোকেট তোফাজ্জল হোসেন (টুকু) নেতৃত্বে মাঠে কর্মীরা আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মানিকগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত সম্ভাব্য প্রার্থী আফরুজা খানম (রিতা)-কে বিজয়ী করতে মাঠে নেমেছে কৃষক দল। এরই অংশ হিসেবে মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার ফুকুরহাটি ইউনিয়নে প্রতিদিন দোকান, বাজার ও মহল্লা জুড়ে নির্বাচনী ব্যস্ত সময় পার করছেন ইউনিয়ন কৃষক দলের নেতা আব্দুস সামাদ ও এডভোকেট তোফাজ্জল হোসেন (টুকু)।নেতৃবৃন্দ জানান,আফরুজা খানম রিতা হচ্ছেন সেই মানবিক ও দূরদর্শী নেত্রী, যিনি তার প্রয়াত পিতা হারুনার রশিদ খান মুন্নুর মতোই শিক্ষানুরাগী, উন্নয়নমনস্ক ও সৎ রাজনীতির প্রতীক।
তারা আরও বলেন,তার পিতা ছিলেন একজন সফল শিল্পপতি, সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী, যিনি মানিকগঞ্জের সাধারণ মানুষের ভালোবাসা অর্জন করেছিলেন সততা ও কর্মের মাধ্যমে। তার হাত ধরে মানিকগঞ্জ-৩ আসনের উন্নয়নে অসংখ্য প্রতিষ্ঠান, সড়ক ও শিক্ষা প্রতিষ্ঠানে ছোঁয়া লেগেছে উন্নয়নের।কৃষক দলের নেতারা বিশ্বাস করেন—
আগামী নির্বাচনে আফরুজা খানম রিতা নির্বাচিত হলে মানিকগঞ্জ-৩ আসন হবে একটি আলোকিত ও সুশাসনের প্রতীক অঞ্চল,যেখানে চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি ও মাদকের কোন স্থান থাকবে না।এ সময় উপস্থিত ছিলেন:
আমজাদ হোসেন, মানিকগঞ্জ জেলা কৃষক দলের সদস্য,
মোঃ সাজাহান, আব্দুল মান্নান, মোঃ মোস্তফা, আলমগীরসহ স্থানীয় কৃষক দল ও বিএনপির নেতাকর্মীরা।স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময়, লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অব্যাহত রেখেছেন কৃষক দলের এই নেতারা।
তারা আশা করছেন, বিএনপির প্রতীক ধানের শীষ-এর পক্ষে জনসমর্থন ক্রমেই বাড়ছে, এবং জনগণ এবার পরিবর্তনের পক্ষে রায় দেবেন।