রহিম ঘরামী কুয়াকাটা
অদ্য ২৬/১০/২৫ রোজ রবিবার সন্ধ্যায় কুয়াকাটায় উচ্ছেদ অভিযান চালায়, কলাপাড়া উপজেলার , ইউএনও ও এসিল্যান্ড , এ অভিযানে প্রায় ১০০ ক্ষুদ্র ব্যবসায়ীদের উচ্ছেদ করা হয়, এই ব্যবসায়ীদের এক মাএ রুজি রোজগার উপায় ছিল এই দোকান, এখন তারা হতাশ হয়ে পড়েছেন, নাম প্রকাশে অনিচ্ছুক ব্যবসায়ীরা বলছেন, কি করে সংসারের খরচ চালাবে, অনেকেই বলেন যদি দোকানের ব্যবস্থা না হয় , তাদের পরিবারে অর্ধ অনাহারে দিন কাটাতে হবে। তারা বলেন কুয়াকাটা বেড়িবাঁধের বাহিরে অনেক বড়ো বড়ো আবাসিক হোটেল ও রেস্টুরেন্ট সহ দোকান পাট আছে, সেগুলো থাকতে পারলে আমরা কেন থাকতে পারবোনা, যত আইন কানুন সব গরিবের জন্য, বড় ব্যবসায়ীরা ঠিকই বিভিন্ন কৌশলে ব্যবসা করতেছে, আর আমারা মরতেছি না খেয়ে। গরিবের পাশে দাঁড়ানোর কেহ নেই । তাদের দাবি ব্যবসা করার এস্থান দিয়ে বেঁচে থাকার সুযোগ দেয়া হোক।