1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
কুড়িগ্রাম-৪: এমপি প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তাক অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সাংবাদিকদের সহযোগিতা চাইলেন, - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
সর্বশেষ :
কালকিনিতে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ তিনজন আটক যশোরের শার্শা উপজেলা ও বেনাপোল কর্মরত সাংবাদিকদের সাথে নির্বাচনী মত বিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াত প্রার্থী ড. মিজানুর রহমানের ৫৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা রাজিবপুরে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো জনতার ঢল মানিকগঞ্জ জেলা জাসাসের উদ্যোগে সাটুরিয়া উপজেলায় রিতা’র নির্বাচনী প্রচারণা তুঙ্গে মায়ানমারগামী অ/বৈ/ধ সিমেন্ট পাচার ব্যর্থ, সেন্টমার্টিন উপকূলে কোস্ট গার্ডের হাতে আ/ট/ক ১০ রহনপুর পৌরসভায় আমিরে জামায়াত ডাক্তার শফিকুর রহমান আগমন উপলক্ষে গণ মিছিল অনুষ্ঠিত। যশোর-১ শার্শা উপজেলার অন্তর্গত ১০নং শার্শা সদর ইউনিয়নের নাভারন ডিগ্রীকলেজ মাঠে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত। কোন চাঁদাবাজ ও দূর্নীতিবাজ এর স্থান হবে না ঠাকুরগাঁওয়ে সাতক্ষীরা -১ আসনে কলারোয়া এবং তালা বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষের নির্বাচনের আলোচনা জনগণ নেতা কর্মী মুখরীত।

কুড়িগ্রাম-৪: এমপি প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তাক অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সাংবাদিকদের সহযোগিতা চাইলেন,

প্রভাতী প্রতিবেদন
  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ১৩২ বার পড়া হয়েছে
255

কুড়িগ্রাম-৪: এমপি প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তাক অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সাংবাদিকদের সহযোগিতা চাইলেন,

সাহের আলী রৌমারী উপজেলা কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রাম-৪ (রৌমারী–রাজিবপুর) আসনের সংসদীয় প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তাক রৌমারী ও রাজিবপুরের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত করেছেন।
সভাটি মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ১১টা ৩০ মিনিটে রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের মোহাম্মদিয়া হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রায় অর্ধশত সাংবাদিক অংশগ্রহণ করেন।
মোস্তাক সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, “গণতন্ত্র রক্ষা, আইনশৃঙ্খলা নিশ্চিত এবং মানুষের ভোটাধিকার সংরক্ষণের ক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকা অপরিহার্য। কোনো সন্ত্রাসী গোষ্ঠী বা রাজনৈতিক দল পেশিশক্তি ব্যবহার করে ভোট প্রক্রিয়া বা গণঅভ্যুত্থান ব্যর্থ করতে পারবে না—সেটি রুখতে আপনাদের কলম শক্তিশালী হতে হবে।”
তিনি আরও বলেন, সাংবাদিকতার উদ্দেশ্য হলো সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করা। সাংবাদিকদের উচিত নৈতিকতা রক্ষা করা, অন্যায়, দুর্নীতি ও অনিয়ম প্রকাশ করা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় সহায়তা করা।
মোস্তাক জোর দিয়ে বলেন, “জামায়াতে ইসলামী দেশের প্রকৃত গণতন্ত্র ফিরিয়ে আনতে, ইসলামী রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। আমরা কোনো ধরনের সন্ত্রাস, চাঁদাবাজি বা মাদক ব্যবসা মেনে নেব না। জনগণের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে সাংবাদিকদের সহযোগিতা অপরিহার্য।”
সভা শেষে সাংবাদিকরা অঙ্গীকার করেন, “অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পেশাদার সাংবাদিকতার ভূমিকা আমরা অব্যাহত রাখব।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বোস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট