আব্দুল আজিজ ইসলাম,
কুড়িগ্রামে পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন্স স্কিম (এসইডিপি) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রনালয় এর আওতায় সেরা শিক্ষার্থীদের সনদ ও ক্রেস বিতরণ করা হয়েছে। গত ১৩ আগস্ট ২৫ ইং জেলা প্রশাসক স্বপ্নকুঁড়ি হল রুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে কুড়িগ্রাম জেলা শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক বিএম কুদরত এ খুদা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোঃ জাকির হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার সাঈদা পারভীন। মনিটরিং অফিসার মোঃ মিজানুর রহমানের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সহকারী জেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল হাই সিদ্দিকী, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুর রব,মজিদা আর্দশ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ আবেদ আলী,ভোগডাঙ্গা মডেল কলেজের অধ্যক্ষ মোঃ দবির উদ্দিন, গর্বিত পিতা মোঃ শফিকুল ইসলাম, ভোগডাঙ্গা মডেল কলেজের সেরা শিক্ষার্থী মোঃ রেজাউল করিম, মজিদ আর্দশ ডিগ্রি কলেজের সেরা শিক্ষার্থী মোছাঃ পপি আক্তার, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সহ-সভাপতি একরামুল হক সম্রাট,কুড়িগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু হোসেন সরকার, কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছাঃ গোলেনুর বেগম প্রমুখ। আলোচনা শেষে কুড়িগ্রাম সদর উপজেলার ১৭ টি শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসি ও এইচএসসি সেরা ফলাফলের ভিক্তিতে মোট ২৮ জন সেরা শিক্ষার্থীদের সনদ ও ক্রেস প্রদান করা হয়। এর মধ্যে কাঁঠ মিস্ত্রি ও রাজ মিস্ত্রির কাজ করে ভোগডাঙ্গা মডেল কলেজ এর এইচএসসি পরিক্ষায় বিএম শাখা থেকে জিপিএ গ্লোডেন প্রাপ্ত সেরা ছাত্র মোঃ রেজাউল করিম সনদ ও ক্রেস পেয়েছে। এতে অনুপ্রানিত হয়েছে জেলার সকল শিক্ষার্থী।