আল মামুন তালুকদার বিশেষ প্রতিনিধি
বগুড়ার কাহালু উপজেলা কালাই ইউনিয়ন গোয়ালপাড়া গ্রামের মোছাম্মৎ রত্না খাতুন (৩০) পিতা মো: রতন,মানসিক ভারসাম্যহীন এক নারী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। আজ শুক্রবার সকাল ১১ ঘটিকায় বাড়ির পাশে একটি ইটভাটায় টিনের চালের বাঁসের সঙ্গে তার ঝুলন্ত মরদেহ দেখতে পায় স্থানীয় লোকজন।স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই নারী মানসিক সমস্যায় ভুগছিলেন।কাহালু থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।কাহালু থানার এস আই রুবেল জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারনা করছেন এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা (ইউডি) হয়।