রাকিব শেখ, কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি
০৩-১২-২০২৫ (বুধবার)গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ঘোনাপাড়া বাজারের রাতইল ইউনিয়ন বিএনপি'র কার্যালয়ে সন্ধ্যা ছয়টার ঘটিকার সময় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া'র আশু রোগ মুক্তি কামনায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।গোপালগঞ্জ -১ (কাশিয়ানী মুকসুদপুর) আসনের বিএনপি'র মনোনীত প্রার্থী জনাব সেলিমুজ্জামান সেলিম এর নেতৃত্বে এ অনুষ্ঠান পরিচালনা করা হয়।এ সময় উপস্থিত ছিলেন কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা, সহ-সভাপতি বকুল লস্কর ও আনিসুর রহমান। সাধারণ সম্পাদক শেখ মো: সেলিম, সাংগঠনিক সম্পাদক উত্তম কুমার মিত্র শ্রম বিষয় সম্পাদক লালচান ফকির, তথ্য গবেষণা সম্পাদক শহিদুল ইসলাম মুন্না, দপ্তর সম্পাদক নুররে বোরহান লিটন, মানবাধিকার সম্পাদক লিটু, উপদেষ্টা মন্ডলের সদস্য সেলিম উজির। যুবদলের আহবায়ক ইনামুল হক শিমুল, সদস্য সচিব আরিফুল ইসলাম পাভেল। স্বেচ্ছাসেবক দলের সভাপতি আমিরুল ইসলাম সোহেল, সাধারণ সম্পাদক অপু। মহিলা দলের সভাপতি শিলা, সাধারণ সম্পাদক পপি সহ রাতইল ইউনিয়ন বিএনপি'র আহবায়ক নান্নান খাকি সহ অন্যান্য নেতা কর্মীরা।।দোয়া মাহফিল পরিচালনা করেন ঘোনাপাড়া মসজিদ এর খতিব আবু হুরায়রা। শেষে অসুস্থ দেশনেত্রীর সুস্থতা, দেশের শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।