মোঃ সোহরাব হোসেন (রাজু): ঝিনাইদহ জেলার প্রতিনিধি :
ঝিনাইদহ জেলা বিএনপির প্রায়ত সহ সভাপতি, কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহবায়ক, সাবেক মেয়র মরহুম মাহবুবার রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২৮ নভেম্বর বিকালে থানা রোডস্থ প্রয়াত মেয়রের বাসভবন আঙ্গিনায় আলোকিত ৯৭ এসএসসি ব্যাচের আয়োজনে কামরুজ্জামান কমলের সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও ঝিনাইদহ ৪ মনোনয়ন প্রত্যাশী সাইফুল ইসলাম ফিরোজ, জেলা বিএনপির উপদেষ্টা ও ঝিনাইদহ ৪ মনোনয়ন প্রত্যাশী মুর্শিদা জামান বেল্টু, জামাতে ইসলামের নায়েবে আমির ঝিনাইদা ৪ মনোনীত প্রার্থী মাওলানা আবু তালেব, কালিগঞ্জ থানা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বাবুল আক্তার, কালিগঞ্জ পরিবেশক সমিতির সভাপতি এ এস এম আলিম, কালিগঞ্জ এমইউ কলেজের অধ্যক্ষ চিন্ময় বড়োই সহ উপস্থিত বিভিন্ন শ্রেণীর পেশার ব্যক্তিবর্গ ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে মরহুম সাবেক বিএনপি নেতা সাবেক সফল মেয়র মাহবুবার রহমানের স্মৃতিচারণ করেন তার বিদায়ী আত্মার মাগফেরাত কামনা করে তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। পরিশেষে মরহুম নেতার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।