জহিরুল ইসলাম হৃদয় জেলা প্রতিনিধি।
মাদারীপুরের কালকিনি উপজেলার ভূরঘাটা এলাকায় অবস্থিত আলাউদ্দিন মেমোরিয়াল ক্লিনিক এন্ড ডায়গনস্টিক সেন্টারে মঙ্গলবার দুপুরে মোবাইল কোর্টের অভিযান চালানো হয়। অভিযানকালে বিভিন্ন অনিয়ম ও লাইসেন্সজনিত ত্রুটির কারণে ক্লিনিক কর্তৃপক্ষকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। তিনি জানান, জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।