সাব্বির আহমেদ।মোঃ।
মাদারীপুর জেলা প্রতিনিধি।।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে মাদারীপুর–৩ (কালকিনি) উপজেলার ভোটকেন্দ্রগুলোর সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনায় প্রধানগণের সঙ্গে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ( ৭ ডিসেম্বর ) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে এ সভা আয়োজন করা হয়।সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ–উল আরেফিন। সঞ্চালনা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা নেহার রায়।এসময় উপজেলা নির্বাহী প্রকৌশলী মো. রেজাউল করিম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোজাহিদুল ইসলাম সোহাগ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুজ্জামান ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাজমুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।সভায় : সাইফ–উল আরেফিন বলেন, ভোটকেন্দ্রগুলোর প্রাথমিক সমস্যাগুলো জানতেই এই সমন্বয় সভার আয়োজন। নিরাপত্তার দিক থেকে বাউন্ডারি ওয়াল ও কেন্দ্র পর্যন্ত যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।তিনি আরও বলেন, কিছু প্রতিষ্ঠান যদি নিজ উদ্যোগে বাউন্ডারি মেরামত বা নির্মাণ করতে পারে, তা হলে নির্বাচনকালীন নিরাপত্তা আরও শক্তিশালী হবে।সভায় আসন্ন নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।