সাহের আলী রৌমারী কুড়িগ্রাম প্রতিনিধি
পবিত্র ঈদুল আজহার এই মহিমান্বিত দিনে আমি, একজন প্রভাষক হিসেবে, আমার প্রিয় এলাকার সর্বস্তরের জনগণকে জানাই অন্তর থেকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন।
ঈদ আমাদেরকে শিক্ষা দেয় ত্যাগ, সংযম, ভ্রাতৃত্ব, সহমর্মিতা এবং মানবিকতার।এই দিনে ধনী-গরিব, বড়-ছোট সব ভেদাভেদ ভুলে আমরা এক কাতারে দাঁড়াই, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ভালোবাসা ছড়িয়ে দিই চারদিকে।
আসুন, আমরা সবাই মিলে ঈদের এই আনন্দ ছড়িয়ে দিই সবার মাঝে গরিব-অসহায় মানুষদের মুখেও যেন হাসি ফুটে ওঠে।সামাজিক বন্ধন হোক আরও সুদৃঢ়,আমাদের পরিবার, সমাজ ও দেশ হোক শান্তিপূর্ণ, সাম্যের ও ঐক্যের প্রতীক।আল্লাহ্ আমাদের সবাইকে ক্ষমা করুন, কবুল করুন আমাদের ইবাদত।ঈদের এই আনন্দঘন মুহূর্তে আপনার জীবন ভরে উঠুক সুখ, শান্তি ও সমৃদ্ধিতে।
ঈদ মোবারক!
মোঃ আখতার হোসেন
প্রভাষক (হিসাববিজ্ঞান)
সাহাজউদ্দিন সরকার স্কুল এন্ড কলেজ
টঙ্গী, গাজীপুর।