কলারোয়ায় শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত
মোহাম্মদ আরিফুল ইসলাম
বিশেষ প্রতিনিধি
কলারোয়া -(সাতক্ষীরা)
১১ অক্টোবর ২০২৫ শনিবার ১০:৩০
কলারোয়ায় শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০:৩০ মিনিটে
কলারোয়া আল-আমিন ট্রাস্ট মিলনায়তনে কলারোয়া আদর্শ শিক্ষক ফেডারেশনের আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
কলারোয়া উপজেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি অধ্যাপক মোঃ শাহজাহান কবীর এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ প্রভাষক মহিদুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাতক্ষীরা -১(তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল।
বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে না রে কর যদি ভয়।
এ কথা গুলোর স্মৃতিচারণ করে একজন শিক্ষক বলেন
সাহসিকতা সক্রিয়তা এবং কর্মঠ হওয়ার
এর মূল বক্তব্য হলো বিপ্লব বা পরিবর্তন নিজে থেকে আসবে না
অর্জনের জন্য জীবন বা নিজেকে উৎসর্গ করতে হবে এবং ভয়ের পরিবর্তে সাহসের সঙ্গে এগিয়ে যেতে হবে
একটি সুন্দর সমাজ, একটি রাষ্ট্র ব্যবস্থার উন্নতি, দেশ ও জাতির পরিবর্তন শিক্ষকদের মাধ্যমে আনা সম্ভব।
অনুষ্ঠিত সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা ওসমান গনি, কলারোয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা কামরুজ্জামান, সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, নায়েবে আমীর অধ্যাপক মোঃ আব্দুর রাজ্জাক, কলারোয়া পৌর আমীর অধ্যাপক ইউনুস আলী বাবু, কলারোয়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা রুহুল কুদ্দুস ,সোনাবাড়িয়া কলেজের অধ্যক্ষ আশফাকুর রহমান বিপু, কলারোয়া আলিয়া কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আম্মাদ আলী, সাবেক ইউপি চেয়ারম্যান মাষ্টার শওকত আলী, অধ্যক্ষ আব্দুল বারী, মাওলানা মোঃ আব্দুল হামিদ, মাস্টার মো:ইউনুস আলী, মাওলানা মোঃ আব্দুস সাত্তার, প্রভাষক মশিউর রহমান ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।