এস এম আছাফুর রহমান বিশেষ প্রতিনিধি
খুলনার কয়রা উপজেলায় পারিবারিক জমিজমা নিয়ে বিরোধের জেরে এক নারী গুরুতর আহত হয়েছেন।শনিবার সকাল আনুমানিক ১০টার দিকে কয়রা থানার সদর ইউনিয়নের ফুলতলা বাজারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, তমেনা খাতুন (৩০)–কে তাঁর স্বামী কামরুল গাজীর আপন ভাই মোস্তফা গাজী দলবলসহ দেশীয় অস্ত্র নিয়ে আক্রমণ করেন।আকস্মিক হামলায় তমেনা খাতুনকে কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়।গুরুতর আহত অবস্থায় তাঁকে অ্যাম্বুলেন্সযোগে প্রথমে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁর অবস্থা আশঙ্কাজনক দেখে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।ঘটনার খবর পেয়ে কয়রা থানা–পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ জানায়,এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে এবং মামলার প্রক্রিয়া চলছে।