আশরাফুর রহমান রাব্বি জেলা প্রতিনিধি
বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলাম (রফিক) হোসেনপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতি ও সমাজসেবায় সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।জানা যায়, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম হোসেনপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং সম্প্রতি হোসেনপুর পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি একজন প্রবীণ ও ত্যাগী রাজনৈতিক নেতা হিসেবে এলাকায় সুপরিচিত।জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের মুক্তিযোদ্ধা কমান্ডার নির্বাচিত হওয়ায় হোসেনপুরের সর্বস্তরের মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের মধ্যে আনন্দ ও উদ্দীপনা বিরাজ করছে। তারা মনে করছেন, তার নেতৃত্বে উপজেলায় মুক্তিযুদ্ধের চেতনা আরও বেশি সমুন্নত হবে।নব-নির্বাচিত কমান্ডার রফিকুল ইসলাম (রফিক) প্রতিক্রিয়ায় বলেন, "মুক্তিযোদ্ধা কমান্ডার হিসেবে নির্বাচিত হয়ে আমি গর্বিত। আমি আমার দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করব এবং মুক্তিযোদ্ধাদের ন্যায্য অধিকার আদায়ে সব সময় সোচ্চার থাকব।রফিকুল ইসলাম রফিক মুক্তিযোদ্ধা কমান্ডার নির্বাচিত হওয়া থাকে হোসেনপুর পৌরসভার সাবেক মেয়র, হোসেনপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ মাহবুবুর রহমান মাহবুব ও হোসেনপুর বাজার বনিক সমিতির সদস্য সচিব, হোসেনপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মানসুরুল হক রবিন সহ হোসেনপুর উপজেলার মুক্তিযোদ্ধা ও সুশীল সমাজের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামকে অভিনন্দন জানানো হয়েছে। তারা আশা প্রকাশ করেন, তিনি তার অভিজ্ঞতা দিয়ে মুক্তিযোদ্ধাদের কল্যাণে কাজ করে যাবেন।