কামরুল ইসলাম
বাঁশখালী থানার সাহসী চৌকষ ক্যাডেট পুলিশ অফিসার ইনচার্জ ওসি সাইফুল ইসলামের দিকনির্দেশনা মোতাবেক বিশেষ অভিযানে ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১ জন আসামী গ্রেফতার।
এই অভিযানের নেতৃত্ব দেন বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক(নিঃ) জনাব মোঃ মজনু মিয়ার নেতৃত্বে এএসআই (নিরস্ত্র) মোঃ জামাল হোসাইন ও এএসআই(নিরস্ত্র) মোঃ লিটন মিয়া সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালী থানাধীন ইলশা এলাকায় অদ্য ০১/১১/২০২৫খ্রিঃ রাত ০২:৩০ ঘটিকার সময় বিশেষ অভিযান পরিচালনা করে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় যাবজ্জীবন সশ্রম কারাদন্ড এবং ৫০,০০০/- টাকা অর্থদন্ডপ্রাপ্ত আসামী আব্দুল খালেক, পিতা- মৃত বদরুজ্জমা, সাং- রতনাপুর, ৩নং ওয়ার্ড, বাহারছড়া ইউপি, থানা-বাঁশখালী, জেলা-চট্টগ্রামকে গ্রেফতার করেন।