কামরুল ইসলাম
টেকনাফ থানার অফিসার ইনচার্জ জায়েদ নুর চট্টগ্রাম জেলার পটিয়া থানা থেকে কক্সবাজার জেলার টেকনাফ থানায় যোগদান করেছেন।তিনি টেকনাফ থানাতে যোগদান করার পর থেকেই আশ্চর্য জনক ভাবে পাল্টাতে শুরু করেছে টেকনাফ থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি এ যেন অফিসার ইনচার্জ জায়েদ নুরের এক কারিসমা।তাছাড়া অপরাধীরা যেন তার নাম শ্রবন করলেই সব অপরাধ করার চিন্তা ভাবনা ভুলে যায়।তিনি যোগদান করার পর থেকেই টেকনাফ থানার বিভিন্ন এলাকা ও গ্রাম থেকে মাদক কারবারি, বিভিন্ন মামলার আসামি, লিখিত অভিযোগের সমাধান, অভিযোগ মামলা উপযোগী হলে মামলা,মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হচ্ছে।অপরাধীদের কাছে টেকনাফ থানা পুলিশ এখন মূর্তিমান আতঙ্ক।এরপর পরই উপজেলার নানা শ্রেণি পেশার মানুষ টেকনাফ থানার কর্মরতদের প্রশংসা করছে ও এই প্রশংসা কারীদের সংখ্যা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে।পুলিশের এই চৌকস কর্মকর্তার প্রশংসা করে মিডিয়া তালিকা ভুক্ত জাতীয় দৈনিক স্বাধীন সংবাদ, দৈনিক প্রভাতী পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার সাংবাদিক কামরুল ইসলামকে টেকনাফ থানার স্থানীয় জনসাধারণ বলেছেন ওসি জায়েদ নুর টেকনাফ থানায় যোগদান করার পর থেকে তিনি এলাকার শান্তি শৃঙ্খলা নিশ্চিত ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণে একের পর এক যে অভিযান পরিচালনা করছেন যা অবশ্যই প্রশংসার দাবি রাখে।কৌতূহল বসত তার এই অপরাধ দমন কারিশমাটিক বিষয়ে জানতে চাইলে ওসি জায়েদ নুর বলেছেন , জনগণ পুলিশের বন্ধু, জনগণের সেবায় পুলিশের মুখ্য দায়িত্ব। তিনি আরো বলেন, যেদিন থেকে পুলিশের ইউনিফর্ম পরিধান করেছি সেদিন থেকেই জনগণের সেবায় নিজেকে নিবেদিত রেখেছি পাশাপাশি পুলিশ ডিপার্টমেন্টের একক অর্জন বলে কোন কথা নেই যা কিছু অর্জন হয় তা আমাদের সকলের ঐকান্তিক প্রচেষ্টায় সম্ভব হয় তবে সেখানে ডিপার্টমেন্টের ঊর্ধ্বতনদের নির্দেশনা থাকে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।