লতিফুল নয়ন ফারজী (কুড়িগ্রাম)
কুড়িগ্রামের উলিপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে অর্থ হাতিয়ে নেয়াসহ বিভিন্ন অনিয়ম ও স্বেচ্ছাচারিতার ব্যাপক অভিযোগ উঠেছে। ফলে উপজেলার ২৬৯টি প্রাথমিক বিদ্যালয় এর সিংহভাগ প্রতিষ্ঠানেরই শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। দারুনভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, হাজার হাজার কোমলমতি শিক্ষার্থীরা। শিক্ষা অফিসারের দুর্নীতির ঘটনায় গোটা শিক্ষক সমাজে অসন্তোষ ও চাপা উত্তেজনা বিরাজ করছে।
এসব কারণেই চলতি মাসের শিক্ষকদের নিয়ে মাসিক সমন্বয় সভায় উপজেলা শিক্ষা অফিসারের বিরুদ্ধে রেজুলেশন করার সিদ্ধান্ত গ্রহণ করলে কর্মকর্তা রেজুলেশন বই নিয়ে শটকে পড়েন। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নারগিস ফাতিমা তোকদার ২০২২ সালে সহকারী শিক্ষা অফিসার হিসাবে উলিপুরে যোগদান করেন। পরবর্তীতে উলিপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমির হোসেন অবসরে যাওয়া মাত্রই ০৭-০৭-২০২৪ ইং এ নার্গিস ফাতিমা তোকদার তৎকালীন আওয়ামী লীগের এমপি সৌমেন্দ্র প্রসাদ পান্ডের (গবা) সুপারিশ নিয়ে উলিপুর উপজেলাতেই উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হিসেবে পদায়ন নেন। একই উপজেলায় উপজেলা শিক্ষা অফিসারের পদায়ন নেওয়ার বিধান না থাকলেও তিনি আওয়ামী দলীয় প্রভাব খাটিয়ে তৎকালীন আওয়ামী লীগের এমপির সহযোগিতায় অনিয়মকে নিয়মে পরিণত করেন। নিয়োগ পেয়েই তিনি বেপরোয়া হয়ে ওঠেন।
প্রাথমিকের দ্বিতীয় সাময়িকী পরীক্ষার প্রশ্নপত্র ছাপানোর নামে ৩ লক্ষাধিক টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে খোদ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও সহকারী শিক্ষা অফিসারদের বিরুদ্ধে।
অনুসন্ধানে জানা গেছে, প্রাথমিকের দ্বিতীয় সাময়িকী পরীক্ষার জন্য প্রশ্নপত্র ছাপানো হয়। এ প্রশ্নপত্র ছাপানোর ক্রয় কমিটির দায়িত্বে ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নার্গিস ফাতিমা তোকদার, সহকারী শিক্ষা অফিসার জাকির হোসেন ও ইসাহাক আলি। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী প্রতি সেট প্রশ্ন ৩ টাকা ২০ পয়সা হারে রংপুরের একটি ছাপাখানা থেকে অতি নিম্নমানের কাগজ দিয়ে ছাপানো হয়। এসব প্রশ্নপত্র গুলো প্রতি সেট ৯ টাকা হারে ২ শত ৬৯ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরবরাহ করা হয়। যা থেকে প্রশ্নপত্রের বিপরীতে প্রায় সাড়ে ৩ লক্ষ টাকা হাতিয়ে নেয়া হয়। অথচ প্রশ্ন ছাপাতে তাদেরই হিসাবমতে মোট ব্যয় হয়েছে, ১ লক্ষ ৬০ হাজার টাকা। অতি নিম্নমানের কাগজে ছাপানো প্রশ্নপত্রগুলি প্রতি সেট ২ থেকে আড়াই টাকা হারে ছাপানো হয়েছে বলে একটি সূত্র জানায়। এতেকরে ৩ লক্ষাধিক টাকা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও সহকারী প্রাথমিক শিক্ষা অফিসাররা ভাগ বাটোয়ারা করে নেন। এর আগে ২৭ টি ল্যাপটপ এবং ২৪২ টি প্রজেক্টর বিতরণের সময় ১৭০ টাকা করে ৪৫ হাজার ৭ শত টাকা হাতিয়ে নেয় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার। এ প্রসঙ্গে নার্গিস ফাতিমা তোকদার জানান, ল্যাপটপ এবং প্রজেক্টর রংপুর থেকে নিয়ে আসার পরিবহন খরচ হিসেবে নেয়া হয়েছে। বিধি বহির্ভূত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব জ্যেষ্ঠতার ভিত্তিতে না দিয়ে জুনিয়রকে দায়িত্ব দেয়ার ঘটনা ঘটিয়েছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার। এ ঘটনায়ও শিক্ষকদেও মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে শিক্ষকদের মাঝে।
অন্যদিকে, তিনি সব সময় শিক্ষকদের সঙ্গে অশালীন ভাষায় তুই-তোকারি করে কথা বলেন। সব সময়ই প্রধান শিক্ষকসহ অফিসে কাজের জন্য আসা শিক্ষকদের হেয় প্রতিপন্ন করেন তিনি। রুপার খামার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা সাজেদা বেগমকে থাপ্পর দিয়ে দাঁত ফেলে দেওয়ারও হুমকি দেন। বিভিন্ন দাপ্তরিক কাজে অফিসে গেলে শিক্ষকদের তিনি দিনের পর দিন ঘুরাতে থাকেন। ধরনিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক আবদুল গফফার জানান, ব্যাংকের লোনের কাগজে তিনি স্বাক্ষর দেননি। দাপ্তরিক কাজের জন্য ওই কর্মকর্তা অফিসে ঠিকভাবে সময়ও দেন না। স্কুল ভিজিটে গিয়ে সবসময়ই শিক্ষকদের বাড়িতে রাত্রি যাপন করেন তিনি। সেখানেই খাওয়া-দাওয়া চলে। সার্বক্ষনিক শিক্ষকদের মোটর বাইকে চড়ে স্কুল ভিজিটে যান তিনি । ওই মাসিক সমন্বয় সভায় আরো সিদ্ধান্ত হয়েছিল, তিনি শুধু সমতল স্কুলগুলোতে ভিজিটে যান চরাঞ্চল কিংবা দুরের স্কুলগুলোতে ভিজিট করেন না। নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক জানান, তিনি রেগে গিয়ে শিক্ষকদের অশ্লীল ভাষায় বলেন, তোর কয়টা ভাতার, কয়টা বাপ আছে ডেকে নিয়ে আয়। কোন কাগজ তার কাছে জমা দিলে তিনি ছিঁড়ে ফেলে তার প্রাপ্তি অস্বীকার করেন বলে অনেক শিক্ষকের অভিযোগ।
একজন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের নিজ কর্মস্থলে বাসা থাকার কথা থাকলেও তিনি উপজেলায় প্রায় ৩ বছর থেকে কোন বাসা বরাদ্দ কিংবা বাসা ভাড়া নেননি। তিনি লালমনিরহাট জেলায় নিজ বাড়ি থেকে উলিপুরে অফিস করেন। যার কারণে প্রায়ই প্রথম হাফে ওই কর্মকর্তাকে অফিসে পাওয়া যায় না। চলতি বছরের শিক্ষকদের চিত্ত বিনোদনের জন্য বরাদ্দকৃত প্রায় ১ কোটি টাকা যথাসময়ে শিক্ষকদের না দেয়ার কারণে টাকাগুলো ফেরত যায়। এ ঘটনায়ও শিক্ষকদের মাঝে চাপা উত্তেজনা বিরাজ করছে। যে কোন মুহূর্তে তার বিরুদ্ধে মিছিল মিটিং ও মানববন্ধন এমনকি কর্ম বিরতি করার ঘোষণা আসতে পারে বলে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক এ প্রতিনিধিকে জানিয়েছেনুুু।
শিক্ষককে থাপ্পর দেয়ার কথা অস্বীকার করে নার্গিস ফাতিমা তোকদার জানান, লোন নিতে অনুৎসাহিত করতেই স্বাক্ষর দেননি। শিক্ষকদের বাড়িতে রাত্রিযাপন প্রসঙ্গে বলেন, আমি শুধুমাত্র যে সকল শিক্ষক আমার আত্মীয়-স্বজন তাদের বাড়িতে রাত্রি যাপন করি। শিক্ষকের বাড়িতে থাকা এবং খাওয়ার বিষয়ে তিনি বলেন, আমি টাকা দিয়েই খাই। শিক্ষকদেরকে তুই-তোকারি প্রসঙ্গে তিনি বলেন, যারা আমার নাতির বয়সী তাদেরকে আমি তুই বলি। চিত্র বিনোদনের ১ কোটি টাকা প্রসঙ্গে বলেন, তিন বছর পূর্ণ না হওয়ায় সে টাকা এখনো দেওয়া হয়নি তবে আগামী ডিসেম্বর মাসে ছুটির সময় ওই টাকা দেয়া হবে। দূরের স্কুল কিংবা চর অঞ্চলের স্কুলগুলোতে ভিজিটে না যাওয়া প্রসঙ্গে তিনি কোন সদুত্তর দিতে পারেনন